advertisement

পাইলটের মান ভাঙাতে আসরে রাহুল-প্রিয়াঙ্কা, বিক্ষুব্ধ নেতার সঙ্গে দফায় দফায় কথা

Last Updated:

সচিন পাইলটের অভিযোগ, তিনি উপমুখ্যমন্ত্রী হলেও রাজস্থানে সরকার পরিচালনার ক্ষেত্রে তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না৷

#নয়াদিল্লি: কখনও শোনা যাচ্ছে তিনি বিজেপি-তে যাচ্ছেন ৷ আবার তাঁর নতুন দল গঠনের সম্ভাবনাও বেশ জোরাল বলে খবর৷ যাই হোক না কেন, সচিন পাইলট যে কংগ্রেসের থেকে মুখ ফিরিয়েছেন তা স্পষ্ট৷ তরুণ নেতার মান ভাঙাতে আসরে নামলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধি৷ সূত্রের খবর, ক্ষুব্ধ পাইলটের সঙ্গে যোগাযোগ রাখছেন রাহুল এবং প্রিয়াঙ্কা দু'জনেই৷
সচিন পাইলট এখনও অন্তরালে থাকলেও তাঁর ঘনিষ্ঠদের দাবি, তরুণ নেতার সঙ্গে অন্তত তিরিশ জন বিধায়ক রয়েছেন৷ এই দাবি সত্যি হলে রাজস্থানে সংখ্যালঘু হয়ে পড়বে রাজস্থানের অশোক গেহলট সরকার৷ যদিও এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় সব বিধায়কের বৈঠকের পর কংগ্রেস পাল্টা দাবি করেছে, রাজস্থানে ১০৭ জন বিধায়কের সমর্থন রয়েছে গেহলটের সঙ্গে৷
advertisement
সূত্রের খবর, রাজস্থানে দলের ভাঙন রুখতে মরিয়া কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব লাগাতার পাইলটের সঙ্গে কথা বলছেন৷ তাঁকে আশ্বস্ত করা হয়েছে, দলীয় স্তরেই তাঁর সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করা হবে৷
advertisement
রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি তো বটেই, পি চিদম্বরম, আহমেদ পটেল, কে সি বেণুগোপালের মতো সিনিয়র নেতারাও পাইলটের সঙ্গে কথা বলে তাঁর ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন৷ যদিও আলোচনায় কী উঠে এসেছে তা এখনও জানা সম্ভব হয়নি৷
advertisement
সচিন পাইলটের অভিযোগ, তিনি উপমুখ্যমন্ত্রী হলেও রাজস্থানে সরকার পরিচালনার ক্ষেত্রে তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না৷ তাঁর অজান্তেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাইলটের৷ তার উপর, সরকার ভাঙার চেষ্টায় সরকারের দায়ের করা মামলায় তাঁর নাম জড়ানোয় ক্ষোভ আরও বাড়ে পাইলটের৷
আপাতত দিল্লিতেই রয়েছেন সচিন পাইলট৷ প্রকাশ্যে যতজন বিধায়কের সমর্থনই থাকুক না কেন, একবার পাইলট দল ছাড়লে যে রাজস্থানে সত্যিই সরকার বাঁচানো কঠিন হবে, তা বুঝে গিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাইলটের মান ভাঙাতে আসরে রাহুল-প্রিয়াঙ্কা, বিক্ষুব্ধ নেতার সঙ্গে দফায় দফায় কথা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement