advertisement

বুরহানের খতমকারীদের বীরত্বের পুরস্কার প্রদান করা হল প্রজাতন্ত্র দিবসে

Last Updated:

রাষ্ট্রীয় রাইফেলস জওয়ানদের জন্য সুখবর ৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে খতম করতে পারায় রাষ্ট্রীয় রাইফেলসের তিন জওয়ানকে সেনা মেডেল দিয়ে সম্মানিত করা হল প্রজাতন্ত্র দিবসে ৷

#শ্রীনগর: রাষ্ট্রীয় রাইফেলস জওয়ানদের জন্য সুখবর ৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে খতম করতে পারায় রাষ্ট্রীয় রাইফেলসের তিন জওয়ানকে সেনা মেডেল দিয়ে সম্মানিত করা হল প্রজাতন্ত্র দিবসে  ৷ ভারতে ৬৮তম প্রজাতন্ত্র দিবসে সেনা মেডেল দিয়ে ওই তিন সেনা জওয়ানকে বীরত্বের পুরস্কার প্রদান করা হয়েছে ৷ এই তিনজন হলেন মেজর সন্দীপ কুমার, ক্যাপটেন মানিক শর্মা ও নায়েক অরবিন্দ সিং চৌহান ৷
জুলাই মাসের ৮ তারিখ উপত্যকায় খতম করা হয় কুখ্যাত জঙ্গি বুরহানকে ৷ কাশ্মীর উপত্যকার বিভিন্ন রকমের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বুরহান ।বুরহানের বিরুদ্ধে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মেজর সন্দীপ কুমার ৷ গোপন সূত্রে খবর মেলে যে সরতাজ আজিজ-সহ দুই জঙ্গি বুমদুরা গ্রামে  একটি বাড়িতে লুকিয়ে রয়েছে ৷ খবর পেয়েই সন্দীপ কুমারের নেতৃত্বে সেখানে হানা দেয় সেনাবাহিনী ৷
advertisement
গোটা এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে সেনা বাহিনী ৷ কিন্তু সেনা সেখানে পৌঁছে গিয়েছে বুঝতে পেরে যায় জঙ্গিরা ৷ এর জেরে সেনা বাহিনীর কাজ আরও কঠিন হয়ে যায় ৷ সেনাকে দেখে তাদের লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে স্থানীয়রা ৷
advertisement
তবুও ক্যাপটেন শর্মা ও দু’জন  জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখানে প্রবেশ করার চেষ্টা করেন ৷ তাদের বাঁচানোর জন্য মেজর কুমার পিছন থেকে কভার ফায়ার করে ৷ কিন্তু স্থানীয়রা ইট ছুঁড়তে থাকায় তাদের পিছিয়ে আসতে হয় ৷ এরপর ফের ওই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে সেনা বীহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা ৷ সরতাজ পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ অন্যদিকে সন্ধে নেমে আশছিল ৷ তাই হাতে আর বেশি সময় ছিল না  ৷ কিন্তু তখনও বাড়িতে আরও দুই জঙ্গি রয়ে গেছে ৷
advertisement
স্থানীয়দের বিক্ষোভ বাড়তে থাকায় ইমামের সাহায্য নিতে সেনা বাহিনীকে স্থানীয়দের শান্ত করার জন্য ৷ সন্ধে নামতেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যায় ৷ সেই সুযোগে বাড়ির মধ্যে হামলা চালায় সেনা বাহিনী ৷ দুই পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয় বাকি দুই জঙ্গির ৷ পরে জানা যায় তাদের জঙ্গিদের মধ্যে একজন হল কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের পোস্টার বয় বুরহান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুরহানের খতমকারীদের বীরত্বের পুরস্কার প্রদান করা হল প্রজাতন্ত্র দিবসে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement