advertisement

Accident: ফুটপাথে ঘুমিয়ে ছিল তিন শিশু, ডাম্পার দিয়ে পিষে দিল মদ্যপ চালক! পুণেতে ভয়াবহতা

Last Updated:

রবিবার রাতে পুণের ওয়াঘলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশুর৷ আহত হয়েছেন আরও ৬ জন৷

Rapid Read
পুণের ঘাতক সেই ডাম্পার৷
পুণের ঘাতক সেই ডাম্পার৷
পুণে: শীতের রাতে ফুটপাথেই নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন কিছু মানুষ৷ ভারতের বহু শহরেই যে ছবি পরিচিত৷ ঘুমন্ত সেই ফুটপাথবাসীদেরই ডাম্পারের চাকায় পিষে দিলেন মদ্যপ চালক৷
রবিবার রাতে পুণের ওয়াঘলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশুর৷ আহত হয়েছেন আরও ৬ জন৷ রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, ওই ফুটপাথে যাঁরা ঘুমিয়েছিলেন তাঁদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক৷ কাজের খোঁজে পুণেতে এসেছিলেন তাঁরা৷
advertisement
advertisement
যে তিনটি শিশুর মৃত্যু হয়েছে, তাদের বয়স যথাক্রমে ১, ২ এবং ৩ বছর৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাথের যে অংশে ডাম্পারটি উঠে পড়ে, সেখানেই ঘুমিয়ে ছিলেন ৯ জন৷ কিছু বোঝার আগেই তাঁদের পিষে দেয় ওই ডাম্পারটি৷
স্থানীয় থানার সামনেই এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশকর্মীরা দ্রুত ছুটে এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, ঘাতক ডাম্পারটির চালক আকণ্ঠ মদ্যপান করেছিল৷ গাড়ির উপরে কোনও নিয়ন্ত্রণই ছিল না তার৷ প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, দুর্ঘটনার আগে ডাম্পারটি রাস্তা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছিল৷
advertisement
ঘটনার পর অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ৷ আটক করা হয়েছে ডাম্পারটিকেও৷ একটি বেসরকারি সংস্থার হয়ে ডাম্পারটি কাজ করত৷ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে ওই সংস্থার আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ফুটপাথে ঘুমিয়ে ছিল তিন শিশু, ডাম্পার দিয়ে পিষে দিল মদ্যপ চালক! পুণেতে ভয়াবহতা
Next Article
advertisement
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
  • এসআইআর মামলায় বড় আপডেট!

  • নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব

  • সুপ্রিম কোর্টে জানাল কমিশন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement