advertisement

#PulwamaAttack: আবেগ সামলাতে না পেরে LIVE নিউজে কেঁদে ফেললেন News18-র সঞ্চালিকা

Last Updated:
#নয়াদিল্লি: পুলওয়ামার জঙ্গিহামলায় শোকস্তব্ধ গোটা দেশ ৷ শহিদ স্মৃতিতে দেশজুড়ে কোথাও মৌনমিছিল কোথাও বা মোমবাতি মিছিল ৷ আর চোখের জলে ভাসছে নিহত জওয়ানদের পরিবার ৷ ঘটনার প্রতিটি আপডেট জানতে আজ গোটা দেশের চোখ টিভির পর্দায় ৷ দিন রাত টিভির পর্দায় ভেসে উঠছে কখনও সেই রক্তাক্ত ছবি কিংবা কখনও নিহত জওয়ানদের পরিবারের কান্নার ছবি ৷ এমনই এক নিহত জওয়ানের পরিবারের কষ্টের খবর পড়তে গিয়ে লাইভ বুলেটিন পড়ার সময় কান্নায় ভেঙে পড়লেন News18 India-র অ্যাঙ্কর প্রীতি রঘুনন্দন ৷
শুক্রবার দুপুরে স্টুডিও-তে বসে খবর পড়ছিলেন প্রীতি ৷ আর তাঁর সঙ্গে ফোনে ছিলেন রিপোর্টার রবি ৷ দিল্লির পালমে এক শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলছিলেন রবি ৷ সেই সময়ই স্ক্রিনে ভেসে উঠছিল একের পর এক বিস্ফোরণের সেই মর্মান্তিক ছবি, শহিদদের পরিবারের হাহাকার, ছোট ছোট শিশুর কান্নার ছবি ৷ তা দেখেই স্থির থাকতে পারেননি প্রীতি ৷ স্টুডিও-তে বসে খবর পড়তে পড়তেই আবেগবিহ্বল হয়ে কান্নায় ভেঙে পড়েন প্রীতি ৷ রবিকে তিনি বলেন, ‘শহিদ জওয়ানদের পরিবারের লোকেরা একাধিক প্রশ্ন তুলছেন ৷ আর সেই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র ভারত সরকারই দিতে পারবে ৷ যখন কোনও পরিবার থেকে একজন সীমান্তে দেশবাসীকে রক্ষার স্বার্থে লড়াই করেন ৷ তখন শুধু একজনই নয় ৷ গোটা পরিবারই জড়িয়ে থাকেন তাঁদের সঙ্গে ৷ আর আজ কতটা কঠিন এই বাস্তব পরিস্থিতি মেনে নেওয়া তাঁদের জন্য ৷ তা আমি শব্দে বর্ণনা করতে পারব না ৷’
advertisement
এরপরই কান্নায় ভেঙে পড়েন প্রীতি ৷ কাঁদতে কাঁদতেই তিনি রবিকে বলতে থাকেন, ‘রবি আপনার পিছনে দাঁড়িয়ে থাকা ট্রাকটা আমাকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে ৷ আমি যখন ছোট ছিলাম তখন সেনা জওয়ানদের দেখে হেসে টাটা করতাম ৷ তা দেখে জওয়ানেরাও সায় দিতেন মৃদু হেসে ৷ তাঁরাও আমাকে টাটা করতেন ৷ কিন্তু আজ এঁদের কফিন বন্দি শবদেহ দিল্লির রাজপথ দিয়ে যখন যাবে....আমার ভাষা নেই সেইসমস্ত নিয়ে কথা বলার ৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#PulwamaAttack: আবেগ সামলাতে না পেরে LIVE নিউজে কেঁদে ফেললেন News18-র সঞ্চালিকা
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement