advertisement

Pulwama Terror Attack Mastermind Killed in Kashmir: পুলওয়ামা হামলার চক্রী, মাসুদ আজহারের আত্মীয় সইফুল্লাহকে খতম করল নিরাপত্তা বাহিনী

Last Updated:

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় চল্লিশ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল৷ সেই ঘটনার তদন্তে এনআইএ-এর চার্জশিটেও নাম ছিল সইফুল্লাহ ওরফে লম্বুর (Pulwama Terror Attack Mastermind Killed in Kashmir)৷

#কাশ্মীর: ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী আবু সইফুল্লাহ কে নিকেশ করল নিরাপত্তা বাহিনী৷ এ দিন ভোরে কাশ্মীরের পুলওয়ামারই ডাচিগামের জঙ্গলে পুলিশের সঙ্গে জঙ্গিদের একটি দলের সংঘর্ষ বাঁধে৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষেই প্রাণ হারায় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা সইফুল্লাহ৷
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় চল্লিশ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল৷ সেই ঘটনার তদন্তে এনআইএ-এর চার্জশিটেও নাম ছিল সইফুল্লাহ ওরফে লম্বুর৷ সে জইশ ই মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের আত্মীয় হয় এই সইফুল্লাহ৷
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ২০১৭ সালে ভারতে অনুপ্রবেশ করেছিল সইফুল্লাহ৷ আদনান নামেও পরিচিত ছিল সে৷ তার পর থেকেই জম্মু কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে৷ এ দিন ভোরে ডাচিগ্রামের জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী৷ তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ তাতেই প্রাণ হারায় সইফুল্লাহ৷
advertisement
advertisement
জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন, 'আদনান মাসুদ আজহারের পরিবারেরই সদস্য৷ পুলওয়ামা হামলার অন্যতম চক্রান্তকারী সে৷ এনআইএ-এর চার্জশিটেও তার নাম ছিল৷'
তবে শুধু সইফুল্লাহই নয়, এ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও এক জঙ্গিরও মৃত্যু হয়৷ যদিও তার পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pulwama Terror Attack Mastermind Killed in Kashmir: পুলওয়ামা হামলার চক্রী, মাসুদ আজহারের আত্মীয় সইফুল্লাহকে খতম করল নিরাপত্তা বাহিনী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement