advertisement

কুম্ভমেলায় পূণ্যস্নান সেরেই সক্রিয় রাজনীতিতে যাত্রা শুরুর পরিকল্পনা প্রিয়াঙ্কার

Last Updated:
#নয়াদিল্লি: ৪ ফেব্রুয়ারি পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি । তাঁর আগে কুম্ভমেলায় পূণ্যস্নান করে নেবেন তিনি, সংবাদ সংস্থা IANS সূত্রে খবর ।
কুম্ভমেলা পর্বে প্রিয়াঙ্কার সঙ্গে থাকবে রাহুল গান্ধি। এছাড়াও ৪ ফেব্রুয়ারি একটি সাংবাদিক সম্মেলনেও হাজির থাকবেন রাহুল-প্রিয়াঙ্কা । ওই দিন মৌনি অমাবস্যা ও একই দিনে কুম্ভমেলায় দ্বিতীয় শাহি স্নান । তবে কোনও কারণে ৪ ফেব্রুয়ারি সুযোগ না হয়, তাহলে ১০ ফেব্রুয়ারি অর্থাৎ তৃতীয় শাহি স্নানের দিন প্রয়াগরাজ যাবেন প্রিয়াঙ্কা ।
আরও পড়ুন: ৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিরল দৃশ্য, দর্শকাসনে রাহুল-গড়করি পাশাপাশি
এই প্রথমবার গান্ধি পরিবারের দুজন সদস্য গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে যাবেন । প্রসঙ্গত, ২০০১ সালে কুম্ভমেলায় পূণ্যস্নানে গিয়েছিলেন সোনিয়া গান্ধি ।
advertisement
advertisement
আরও পড়ুন: ১৮হাজার ফুট, -৩০° সেলসিয়াস ! লাদাখে তেরঙ্গা তুলছেন বীর জওয়ানেরা
তবে প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে প্রবেশ করা নিয়ে খুব একটা বিচলিত নয় বিজেপি, এমনই দাবি দলীয় নেতৃত্বের ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুম্ভমেলায় পূণ্যস্নান সেরেই সক্রিয় রাজনীতিতে যাত্রা শুরুর পরিকল্পনা প্রিয়াঙ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement