advertisement

দিল্লি–মেরঠ মেট্রোর হাজার কোটির বরাত কেন চিনা সংস্থাকে?‌ কেন্দ্রকে বিঁধলেন প্রিয়াঙ্কা

Last Updated:

একটি মিডিয়া রিপোর্ট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যাচ্ছে, ১১২৬ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে চিনা সংস্থাকে

#‌নয়াদিল্লি:‌ চিনের সঙ্গে সীমান্ত সমস্যা চরমে উঠেছে। প্রাণ গিয়েছে ভারতীয় জওয়ানদের। তাও কেন চিনের সংস্থাকে বরাত দিচ্ছে ভারত সরকার?‌ এই প্রশ্নই তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। তিনি বলেছেন, ভারত সরকার মাথা নিচু করছে চিনের সামনে, যা উচিত নয়। তার বদলে চিনের প্রতি এখন কড়া বার্তা দেওয়া উচিত সরকারের।
২০ জন সেনা জওয়ান সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তারপর সারা দেশ জুড়েই চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। কিন্তু তার মধ্যেই মেট্রোর বরাত পেয়েছে সে দেশের সংস্থা। সেই বরাতের পরিমাণ প্রায় ১১২৬ কোটি টাকা। আর সেই নিয়েই হিন্দিতে ট্যুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‌আমাদের ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত চিনকে কড়া বার্তা দেওয়া। কিন্তু সরকার তার বদলে চিনের সামনে নিজের মাথা নুইয়ে রেখেছে। দিল্লি মেরঠ মেট্রোর বরাত দেওয়া হয়েছএ চিনের সংস্থাকে। কিন্তু ভারতীয় অনেক সংস্থাই এই কাজ করতে সক্ষম।’‌
advertisement
এরপরেই একটি মিডিয়া রিপোর্ট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যাচ্ছে, ১১২৬ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে চিনা সংস্থাকে। চিন ভারত স্ট্যান্ড অফের মধ্যে স্বাভাবিকভাবে এই ঘটনা উত্তেজনা তৈরি করেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি–মেরঠ মেট্রোর হাজার কোটির বরাত কেন চিনা সংস্থাকে?‌ কেন্দ্রকে বিঁধলেন প্রিয়াঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement