advertisement

Narendra Modi: রবিবার শপথ, সোমবার দফতরে গিয়েই প্রথম কোন ফাইলে সই করলেন মোদি?

Last Updated:

রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাঁদের মধ্যে ৩৪ জনই পুরনো মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন৷

প্রধানমন্ত্রীর দফতরে নরেন্দ্র মোদি৷ ছবি-এএনআই
প্রধানমন্ত্রীর দফতরে নরেন্দ্র মোদি৷ ছবি-এএনআই
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসেবে রবিবার রাতে শপথগ্রহণ করেছেন৷ সোমবার সকালেই প্রধানমন্ত্রীর দফতরে চলে এলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বার দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদি যে ফাইলটিতে সই করলেন, সেটি কৃষকদের স্বার্থের সঙ্গে জড়িত৷
সূত্রের খবর, এ দিন প্রধানমন্ত্রীর দফতরে গিয়েই কিষান নিধি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী সই করে দেওয়ায় কিষান নিধি প্রকল্পে নথিভুক্ত কৃষকরা ১৭তম কিস্তির টাকা পাবেন৷ এর ফলে উপকৃত হবেন প্রায় সাড়ে ৯ কোটি কৃষক৷ মোট ২০ হাজার কোটি টাকা সরকারি কোষাগার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে৷
advertisement
advertisement
কিষান নিধি প্রকল্পের ফাইলে সই করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কৃষকদের উন্নয়নে আমাদের সরকার সর্বদা নিয়োজিত৷ দায়িত্ব নেওয়ার পর তাই কৃষকদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ফাইলে সই করাই যথাযথ৷ ভবিষ্যতেও আমরা কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি করে কাজ করতে চাই৷’
advertisement
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার৷ এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা চার মাস অন্তর ২০০০ টাকা করে বছরে তিন বারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬০০০ টাকা পাবেন৷
রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাঁদের মধ্যে ৩৪ জনই পুরনো মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন৷ নিয়ম অনুযায়ী, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হবে৷ ওই অধিবেশনেই সংসদের দুই কক্ষকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: রবিবার শপথ, সোমবার দফতরে গিয়েই প্রথম কোন ফাইলে সই করলেন মোদি?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement