advertisement

‘কুড়ি বছর ধরে চিনি আপনাকে’, শুভেচ্ছাবার্তায় কোবিন্দের সঙ্গে ২০ বছর আগের ছবি পোস্ট মোদির

Last Updated:

‘কুড়ি বছর ধরে চিনি আপনাকে’, শুভেচ্ছাবার্তায় কোবিন্দের সঙ্গে ২০ বছর আগের ছবি পোস্ট মোদির

#নয়াদিল্লি: ২০ বছরের পুরনো পরিচিতি ৷ সম্পর্কের দুই দশক পর সহকর্মীর এমন জয়ের দিনে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সহযোদ্ধা রামনাথ কোবিন্দ ৷ প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে এল অভূতপূর্ব শুভেচ্ছা বার্তা ৷
দু’দশকেরও বেশি সময়ের ঘনিষ্ঠতা আজ সোশ্যাল মিডিয়ায় ৷ কোবিন্দের সঙ্গে তোলা ২০ বছর আগের একটি ছবি ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যাতে দেখা যাচ্ছে দু’দশক আগে কোবিন্দের কোনও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে সাম্প্রতিক একটি ছবিও পোস্ট করেন মোদি ৷ যেখানে রামনাথ কোবিন্দ সহ মোদির সঙ্গে রয়েছেন পুরো কোবিন্দ পরিবার ৷
advertisement
প্রত্যাশা মতোই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী NDA প্রার্থী রামনাথ কোবিন্দ ৷ ৬৫.৬৬ শতাংশ ভোট পেয়ে দেশের ১৪ তম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ ৷ তাঁর বিপক্ষে মাত্র ৩৫.৩৩ শতাংশ ভোট পেয়েছেন বিরোধীদের প্রার্থী মীরা কুমার ৷
advertisement
রাইসিনা হিলে দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হিসেবে প্রবেশ করবেন রামনাথ কোবিন্দ ৷ ৭,০২,০৪৪ ভোট পেয়েছেন রামনাথ ৷ তাঁর মোকাবিলায় ৩,৬৭,৩১৪ ভোট পেয়েছেন বিরোধীদের প্রার্থী মীরা ৷ রামনাথ পেয়েছেন ৫২২ সাংসদের ভোট ও মীরা পেয়েছেন ২২৫ সাংসদের ভোট ৷ এই প্রথম নিজেদের জোরে কোনও রাষ্ট্রপতি পদ প্রার্থীকে জিতিয়ে ক্ষমতায় আনল বিজেপি ৷
advertisement
২৫ তারিখ রাষ্ট্রপতি পদে শপথ নেবেন রাম নাথ কোবিন্দ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘কুড়ি বছর ধরে চিনি আপনাকে’, শুভেচ্ছাবার্তায় কোবিন্দের সঙ্গে ২০ বছর আগের ছবি পোস্ট মোদির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement