advertisement

নরবলি! করোনা মহামারি রুখতে যুবকের কাটা মুণ্ডু পুজো করল এই পুরোহিত

Last Updated:

মন্দিরের মধ্যেই ওই যুবককে বলি দেয় সে৷ তারপর মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷

#কটক: এ এক নৃশংস ঘটনা! করোনা ভাইরাসকে রুখতে যখন গোটা বিশ্ব বিজ্ঞানচর্চায় মগ্ন, ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে অক্লান্ত পরিশ্রম করছেন চিকিত্‍সা বিজ্ঞানীরা, তখন ওডিশায় করোনা মহামারি রুখতে দেওয়া হল নরবলি! কটকে স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্‍সর্গ করল একটি মন্দিরের পূজারি৷ মন্দিরের মধ্যেই ওই যুবককে বলি দেয় সে৷ তারপর মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷
ছবিটি সংগৃহীত ছবিটি সংগৃহীত
বুধবার মধ্যরাতে এই গা শিউরে ওঠা ঘটনাটি ঘটে কটকের নরসিংহপুর থানা এলাকায়৷ অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা৷ বয়স ৭২৷ একটি নামী মন্দিরে পুরোহিত সে৷ নরবলি দিয়ে পুজো শেষ করে, তার সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷
advertisement
যাকে নরবলি দিয়েছে, সেই যুবকের নাম সরোজ কুমার প্রধান, বয়স ২৫৷ অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, নরবলির আগে তার সঙ্গে সরোজের বচসা হয়৷ পুলিশি জেরায় ওই পুরোহিত বলে, স্বপ্নে তাকে ভগবান নির্দেশ দিয়েছিল৷ নরবলি দিলেই করোনা ভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই সে নাকি নরবলি দিয়েছে৷
advertisement
একটি কুড়ুল দিয়ে যুবকের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল ওই পুরোহিত৷ সেই কুড়ুলটি উদ্ধার করেছে পুলিশ৷ সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা ছিল পুরোহিতের৷
ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিংয়ের কথায়, 'অপরাধি প্রচণ্ড মদ্যপ ছিল বলি দেওয়ার সময়৷ রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর আত্মসমর্পণ করে৷'
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নরবলি! করোনা মহামারি রুখতে যুবকের কাটা মুণ্ডু পুজো করল এই পুরোহিত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement