advertisement

'এক দেশ এক নির্বাচন,' সংসদে বিশেষ জোর দিলেন রাষ্ট্রপতিও

Last Updated:

এ দিন যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ওঠে এনআরসি প্রসঙ্গও৷ রাষ্ট্রপতির বক্তব্য, 'অবৈধ অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক৷ আমার সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে, অবৈধ অনুপ্রবেশ রুখতে এনআরসি কার্যকর করার বিষয়টি ত্বরান্বিত করতে হবে৷'

#নয়াদিল্লি: তিন তালাক, এক দেশ এক নির্বাচন, নিকাহ হালাল, এনআরসি, সার্জিক্যাল স্ট্রাইক-- এই ইস্যুগুলি দিয়েই আগামী ৫ বছরের রোডম্যাপ ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বৃহস্পতিবার সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বিশেষ জোর দিলেন 'এক দেশ এক নির্বাচন'-এর উপর৷ এছাড়াও রাষ্ট্রপতি জানালেন, তিন তালাক প্রথা উঠে যাওয়া উচিত৷
advertisement
advertisement
সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে ১৭ জুন, চলবে ২৬ জুলাই৷ ৪ জুলাই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে৷ ৫ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে৷ বুধবার এক দেশ এক নির্বাচন নিয়ে সর্বদল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরেই আজ যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে উঠে এল এক দেশ এক নির্বাচন প্রসঙ্গ৷ যা স্থান পেল আগামী ৫ বছরের রোডম্যাপে৷
advertisement
এক দেশ এক নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশে পরপর একাধিক নির্বাচন উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ তাঁর কথায়, 'এক দেশ এক নির্বাচন দেশের উন্নয়নের জন্য জরুরি৷ এর উপকার দেশের মানুষ ভোগ করবেন৷ এই সিস্টেম চালু হলে, সব রাজনৈতিক দলই উন্নয়নের কাজ বিনা বাধায় চালিয়ে যেতে পারবে৷'
এ দিন যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ওঠে এনআরসি প্রসঙ্গও৷ রাষ্ট্রপতির বক্তব্য, 'অবৈধ অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক৷ আমার সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে, অবৈধ অনুপ্রবেশ রুখতে এনআরসি কার্যকর করার বিষয়টি ত্বরান্বিত করতে হবে৷'
advertisement
আরও ভিডিও:
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'এক দেশ এক নির্বাচন,' সংসদে বিশেষ জোর দিলেন রাষ্ট্রপতিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement