ট্রেনে ধূমপানের বিরোধিতা করায় গর্ভবতী মহিলাকে গলা টিপে খুন
Last Updated:
#নয়াদিল্লি: যেমনটা আকছারই চোখে পড়ে ভারতীয় ট্রেনগুলিতে ৷ ট্রেনের ভিতর ধূমপান নিষিদ্ধ ৷ তবুও কিছু মানুষ আছেন, যাঁরা সদর্পে অন্যের অসুবিধের কারণ হয়ে ধূমপান করেন ৷ তেমনই একজন যাত্রী ট্রেনের কামরার ভিতর ধূমপান করছিলেন ৷
অসুবিধে হচ্ছিল পাশে বসে থাকা এক গর্ভবতী মহিলার ৷ আর চুপ করে না থেকে প্রতিবাদ করেছিলেন বছর পঁয়তাল্লিশের ওই মহিলা ৷ আর এটাই হয়েছিল কাল ৷ অভিযোগ অভিযুক্ত ওই ব্যক্তি প্রতিবাদকারিনীর উপর চড়াও হন ৷ তাঁর গলা টিপে ধরেন ওই ব্যক্তি ৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ওই মহিলা ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
এমনই ভয়ানক ঘটনা ঘটেছে পঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেস ট্রেনে।পুলিশের তরফে জানা গিয়েছে, ছট পুজো উপলক্ষে পরিবারের সঙ্গে বিহারে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের চিনাত দেবী। তাঁরা পঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন। ভিড়ে ঠাসা ছিল সেই কামরা। সোনু যাদব নামে এক সহযাত্রী কামরার মধ্যেই ধূমপান শুরু করেন। চিনাত দেবী উঠে গিয়ে সোনুকে ধূমপান বন্ধ করতে বলেন। আর তাতেই ক্ষেপে লাল হয়ে যান সোনু। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাত্ই চিনাত দেবীর উপর চড়াও হন সোনু। তাঁকে গলা টিপে ধরেন। জ্ঞান হারিয়ে ফেলেন চিনাত দেবী।
advertisement
advertisement
শাহজাহানপুরে ট্রেনটি পৌঁছলে চিনাত দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ট্রেনের অন্য যাত্রীরা সোনুকে পুলিশের হাতে তুলে দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 10, 2018 7:37 PM IST










