advertisement

অন্তঃসত্ত্বা ছিলেন প্রত্যুষা, অনুমান চিকিৎসকের

Last Updated:

প্রত্যুষা মৃত্যু রহস্যে নয়া মোড় ৷ জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রত্যুষার মৃত্যু তদন্তে পুলিশের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য ৷ সোমবার জে জে হাসপাতালের চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিলেন মৃত্যুর আগে গর্ভবতী ছিলেন প্রত্যুষা এবং আত্মহত্যা করার কিছুদিন আগে তিনি গর্ভপাতও করিয়েছিলেন ৷ জরায়ুর টিস্যুর হিসটোপ্যাথোলজিক্যাল পরীক্ষার ভিত্তিতে এই দাবি করেছেন চিকিৎসকেরা ৷

#মুম্বই: প্রত্যুষা মৃত্যু রহস্যে নয়া মোড় ৷ জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রত্যুষার মৃত্যু তদন্তে পুলিশের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য ৷ সোমবার জে জে হাসপাতালের চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিলেন মৃত্যুর আগে গর্ভবতী ছিলেন প্রত্যুষা এবং আত্মহত্যা করার কিছুদিন আগে তিনি গর্ভপাতও করিয়েছিলেন ৷ জরায়ুর টিস্যুর হিসটোপ্যাথোলজিক্যাল পরীক্ষার ভিত্তিতে এই দাবি করেছেন চিকিৎসকেরা ৷ তবে সন্তানের পিতৃপরিচয় জানার জন্য সমস্যায় পড়বে পুলিশ। কারণ এখনও পর্যন্ত কোনও টিস্যু পাওয়া যায়নি যা থেকে DNA পরীক্ষা করা সম্ভব ৷
এপ্রিলের ২ তারিখ ‘বালিকাবধূ’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মুম্বইয়ে তাঁর ফ্ল্যাটের মধ্যে থেকে ৷ প্রত্যুষাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এরপর থেকেই আত্মহত্যার কারণ নিয়ে জলঘোলা শুরু হয়ে যায় ৷ প্রত্যুষার মৃত্যুর জন্য অনেকেই তার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংকে দায়ী করে ৷ রাহুল রাজ সিংহের সম্পর্ক নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সম্পর্কের টানাপোড়েনই প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যা নেপথ্যে রয়েছে বলে অনুমান প্রত্যুষার প্রিয়জনদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অন্তঃসত্ত্বা ছিলেন প্রত্যুষা, অনুমান চিকিৎসকের
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement