advertisement

দেশজুড়ে ধেয়ে আসছে ধুলো ঝড়, ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস এ রাজ্যেও

Last Updated:

দুম করেই আবহাওয়ায় ঘোর পরিবর্তন ৷ রাজস্থানের পর এবার দেশজুড়ে ধুলো ঝড়ের পূর্বাভাসের খবর জানাল মৌসম ভবন ৷

#নয়াদিল্লি: দুম করেই আবহাওয়ায় ঘোর পরিবর্তন ৷ রাজস্থানের পর এবার দেশজুড়ে ধুলো ঝড়ের পূর্বাভাসের খবর জানাল মৌসম ভবন ৷ সঙ্গে দেশের পূর্ব ও দক্ষিণ ভারতের প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও জানাল হাওয়া অফিস ৷ সতর্কবার্তা এ রাজ্যেও ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সন্ধে নাগাদ ২ জেলায় ঝড়-বৃষ্টি ৷ হুগলি, উঃ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি ৷ ৫০ কিমি বেগে ঝড়, সঙ্গে বৃষ্টি ৷ সন্ধে ৭টার মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা ৷
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা ৷ পশ্চিমবঙ্গ-সহ উঃ-পূর্ব ভারতে বৃষ্টি ৷ কাশ্মীর-সহ গোটা উঃ ভারতে সতর্কতা ৷ ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব ও দঃ ভারতেও ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু-কেরলে ৷ ধুলো ঝড়-সহ বৃষ্টির সতর্কতা রাজস্থানেও ৷
advertisement
advertisement
আজ ফের রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া ৷ এদিন সকাল থেকেই মালদহে শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টি ৷ মালদহে দফায় দফায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির জেরে মালদহে নামল তাপমাত্রার পারদ ৷ ধূপগুড়ি সহ ডুয়ার্সের বেশকিছু এলাকা বিদ্যুৎহীন ৷ ধূপগুড়ি-ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কে জল জমায় সমস্যায় পথচারীরা ৷
advertisement
হাওয়া অফিস জানিয়েছে, বাকি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
কলকাতায় আজও ঝড়-বৃষ্টি ৷ জোড়া ঘূর্ণাবর্তে ঢুকছে জলীয় বাষ্প ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ৷ ওড়িশা সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত ৷ ঘূর্ণাবর্তের জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশজুড়ে ধেয়ে আসছে ধুলো ঝড়, ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস এ রাজ্যেও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement