advertisement

Kerala Flood: ঋতুমতী মহিলারা সবরীমালায় ঢুকেই বন্যা ডেকেছেন কেরলে! বলছেন ধর্মীয় নেতারা

Last Updated:
#তিরুঅনন্তপুরম: এমন ভয়াবহ বন্যা শতাব্দী দেখেনি ৷ ডুবছে কেরল ৷ আশ্রয়হীন হাজার হাজার মানুষ ৷ কান্না, ক্ষিদে, যন্ত্রণা, কষ্ট, হাহাকারে ভারী হয়ে উঠেছে কেরলের আকাশ-বাতাস ৷ অন্তত একটাও যদি বেশি মানুষকে বাঁচানো যায়, এই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷ আসরে নেমেছে সেনাও ৷ বলিউড থেকে দেশের সাধারণ মানুষ... সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই ৷ বাদ যাচ্ছেন না সাধারণ মানুষও ৷ স্থানীয় বাসিন্দারাও নেমে পড়ছেন উদ্ধার কাজে ৷ কিন্তু এমন ভয়াবহ বন্যার কারণ কী ?
উত্তর দিলেন হিন্দু মকাল কাচি নামে একটি হিন্দু সংগঠনের নেতারা ৷ ভয়াবহ এই বন্যার জন্য কাঠগোরায় দাঁড় করালেন মহিলাদের ৷ এত বছরের প্রাচীন ঐতিহ্য ভেঙে সবরীমালায় ঢুকেছেন সব বয়সের নারীরা ৷ এই কারণেই ক্ষুব্ধ হয়েছেন দেব আয়াপ্পান ৷ এই ভয়ঙ্কর দুর্যোগ সেই কারণেই ৷
advertisement
advertisement
এ বছরের জুলাই মাসেই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ এতদিন সবরীমালা মন্দিরে প্রবেশাধিকার ছিল না ঋতুমতী মহিলাদের ৷ ১০ বছর বয়সের নীচে এবং ৫০-এর উপরে বয়স হলেই একমাত্র এই মন্দিরে প্রবেশের অনুমতি ছিল মহিলারা ৷ তবে বহু প্রাচীন সেই নিয়ম পরিবর্তন করে শীর্ষ আদালত রায় দিয়েছিল, শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণে এই অনুশাসন চলতে পারে না ৷ অবশেষে প্রধান বিচারপতি দীপক মিশ্র-সহ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই রীতির বিপক্ষে রায় দেয় ৷
advertisement
সুপ্রিম কোর্টের সেই রায়ই কেরল বন্যার পিছনের অন্যতম কারণ এমনটাই বক্তব্য সংগঠনের নেতৃস্থানীয়দের ৷
advertisement
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Flood: ঋতুমতী মহিলারা সবরীমালায় ঢুকেই বন্যা ডেকেছেন কেরলে! বলছেন ধর্মীয় নেতারা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement