advertisement

Bengaluru murder update: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়

Last Updated:

গত শনিবার বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটের ভিতরে ফ্রিজ থেকে উদ্ধার হয়  ২৯ বছর বয়সি এক যুবতীর টুকরো টুকরো করা দেহাংশ৷

নিহত মহালক্ষ্মী দাস৷
নিহত মহালক্ষ্মী দাস৷
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে মহিলাকে খুন করে দেহাংশ ফ্রিজে ভরে রাখার ঘটনায় এবার বাংলার যোগ? এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরম৷ তাঁর দাবি, বেঙ্গালুরুর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই অভিযুক্ত পশ্চিমবঙ্গেই লুকিয়ে আছে৷ তবে ওই অভিযুক্ত ওড়িশার বাসিন্দা বলেই বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর৷
গত শনিবার বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটের ভিতরে ফ্রিজ থেকে উদ্ধার হয়  ২৯ বছর বয়সি এক যুবতীর টুকরো টুকরো করা দেহাংশ৷ নিহত ওই মহিলার নাম মহালক্ষ্মী দাস৷ বেঙ্গালুরুর পরিবার আদতে নেপালের বাসিন্দা হলেও প্রায় ৩৫ বছর আগে তারা কর্ণাটকে চলে এসে থাকতে শুরু করে৷ মহালক্ষ্মীর জন্মও বেঙ্গালুরুতেই৷  বিবাহিত হলেও স্বামীর সঙ্গে অশান্তির জেরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে  থাকতেন মহালক্ষ্মী৷ একটি মলে কাজ করতেন তিনি৷ প্রাথমিক ভাবে এই ঘটনায় নিহতের লিভ ইন পার্টনারকেই সন্দেহ করছে পুলিশ৷
advertisement
advertisement
কতদিন আগে মহালক্ষ্মীকে খুন করে ফ্রিজে দেহাংশ রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়৷ কারণ ওই যুবতীর দেহাংশে পচন ধরে গিয়েছিল৷ ফ্রিজের ভিতর থেকে মহালক্ষ্মীর দেহের ৫৯টি টুকরো উদ্ধার করে পুলিশ৷ দু দিন ধরে পচা গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরা বিষয়টি ফ্ল্যাটের মালিককে জানান৷ শনিবার মহালক্ষ্মীর মা এবং বোনকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে ঢোকেন ফ্ল্যাট মালিক৷ তখনই ফ্রিজের ভিতর থেকে ওই যুবতীর দেহাংশ উদ্ধার হয়৷
advertisement
সোমবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘তদন্ত চলছে, ফলে এখনই আমি বেশি কিছু বলতে পারব না৷ তবে মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে৷ মনে করা হচ্ছে অভিযুক্ত পশ্চিমবঙ্গের কোথাও লুকিয়ে আছে৷’
পুলিশ জানতে পেরেছে, মহালক্ষ্মী এবং তাঁর স্বামী হেমন্ত দাসের মধ্যে অনেক দিন ধরেই গন্ডগোল চলছিল৷ গত ফেব্রুয়ারি মাসে হেমন্তের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন মহালক্ষ্মী৷ পাল্টা হেমন্ত অভিযোগ করেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে৷ দু পক্ষের পরিবারের সদস্যরা মিলে দু জনের মিটমাট করে দেওয়ার চেষ্টাও করেছিলেন৷ মহালক্ষ্মী খুন হওয়ার পর তাঁর স্বামী হেমন্ত পুলিশকে সন্দেহভাজন এক যুবকের কথা জানিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru murder update: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement