advertisement

অমিত শাহের বাড়ির পথে শাহিনবাগের প্রতিবাদীদের আটকে দিল পুলিশ

Last Updated:

গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই কথা মতোই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির দিকে আলোচনার জন্য রওনা হয়েছিলেন শাহিনবাগের প্রতিবাদীরা৷

#নয়াদিল্লি: গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই কথা মতোই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির দিকে আলোচনার জন্য রওনা হয়েছিলেন শাহিনবাগের প্রতিবাদীরা৷ এদিন দুপুর দু’টোর পরেই শাহিনবাগের প্রতিবাদীরা মিছিল করে অমিত শাহের বাড়ির উদ্দেশ্যে রওনা হন৷ কিন্তু পুলিশের অনুমতি তো নেই! তাই মাঝপথেই প্রতিবাদীদের আটকে দিল পুলিশ৷ অনুমতি না মেলায় ফিরে এলেন প্রতিবাদীরা৷
যদিও আগে, এই প্রসঙ্গে শাহিনবাগের প্রতিবাদীরা বলেন, ‘অমিত শাহ যদি দেখা না করেন, তাহলে আমরা ফিরে আসব৷ আন্দোলনে যোগ দেব ফের৷’
সেই লক্ষ্য নিয়েই দুপুরের পর থেকে মিছিল করে অমিত শাহের বাড়ির দিকে রওনা দেন প্রতিবাদীরা৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের থেকে ৫০০ মিটার দূরে তাঁদের আটকে দেয় পুলিশ৷ পুলিশ জানায়, ‘আমরা প্রতিবাদীদের বলেছিলাম, আপনারা প্রতিনিধি নির্বাচন করে বলুন৷ আমরা কয়েকজনের সঙ্গে অমিত শাহরে মিটিংয়ের ব্যবস্থা করে দেব৷ কিন্তু প্রতিবাদীরা রাজি হননি৷ তাঁরা সকলে মিলে দেখা করতে চান৷ সেটা সম্ভব নয়৷ তাই আমরা দেখা করার অনুমতি দিতে পারিনি৷ আমরা বলেছি, একটি প্রতিনিধিদল যাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আলোচনা করতে পারেন প্রতিনিধিরা৷ সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আমরা এই বিষয়টি নিয়ে এগিয়ে যেত পারব৷’
advertisement
advertisement
শনিবার শাহিনবাগের আন্দোলকারীরা বলেন, 'আমরা অমিত শাহের প্রস্তাব গ্রহণ করছি৷ আমরা আগামিকাল দুপুর ২টোয় আলোচনার জন্য তৈরি৷ আমরা কোনও অ্যাপয়েন্টমেন্ট চাইছি না৷ এ বার স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিন, তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি কিনা৷' যদিও গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর পাওয়া যায়, রবিবার এই ধরনের কোনও বৈঠকের এখনও কোনও পরিকল্পনা নেই৷ তাই শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অমিত শাহের বাড়ির পথে শাহিনবাগের প্রতিবাদীদের আটকে দিল পুলিশ
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement