advertisement

'এক দেশ, এক নির্বাচন'-এর কাছাকাছি? ভোটার তালিকা নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর অফিসে

Last Updated:

এক দেশ, এক নির্বাচন-এর মানে প্রতি ৫ বছরে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরভোট আলাদা করে না-করে একটি অভিন্ন ভোট হবে দেশজুড়ে৷

#নয়াদিল্লি: 'এক দেশ, এক নির্বাচন'-এর দিকে দ্রুত এগোচ্ছে কেন্দ্র৷ যার নির্যাস, লোকসভা, রাজ্য ও স্থানীয় স্তরে ভোটারদের একটি অনন্য সাধারণ বা কমন তালিকা প্রস্তুতি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৩ অগাস্ট ওই মিটিং হয়েছে৷ মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে৷ প্রথমত, সংবিধানে ২৪৩K ও ২৪৩ZA ধারার সংশোধন করে গোটা দেশে একটিই নির্বাচন করা৷ দ্বিতীয়ত, পুরভোট ও পঞ্চায়েত ভোটের জন্যও নির্বাচন কমিশনের ভোটার তালিকা গ্রহণ করা৷ বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র৷
advertisement
এক দেশ, এক নির্বাচন-এর মানে প্রতি ৫ বছরে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরভোট আলাদা করে না-করে একটি অভিন্ন ভোট হবে দেশজুড়ে৷ প্রধানমন্ত্রিত্বের প্রথম পর্যায়েই এই ধরনের নির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন মোদি৷ ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও বিজেপি-র প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি ছিল, এক দেশ, এক নির্বাচন৷
advertisement
একাধিক প্রতিষ্ঠান ও কমিটিও জানায়, এই ভাবে নির্বাচন হলে সময় ও খরচ-- দুই-ই বাঁচবে৷ যদিও নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধানের বক্তব্য, এই পরিবর্তন করতে হলে বিরাট ঐক্যমত হতে হবে, তা খুব একটা সহজ হবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'এক দেশ, এক নির্বাচন'-এর কাছাকাছি? ভোটার তালিকা নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর অফিসে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement