advertisement

মোদির মন্ত্রীসভায় ‘বিগ ফোর’-এ এবার কারা ? জানা যাবে রবিবার

Last Updated:

নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় ফের বড়সড় রদবদল হতে চলেছে রবিবার ৷

#নয়াদিল্লি: নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় ফের বড়সড় রদবদল হতে চলেছে রবিবার ৷ ‘বিগ ফোর’-এ ঠাঁই পেতে চলেছেন কারা ? তা নিয়ে এখন জোর জল্পনা ৷ শুক্রবার রাতে রাজনাথ সিংহের বাড়িতে বৈঠক করেছেন জেটলি, সুষমা স্বরাজ, নিতিন গডকড়ী। মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক হয়েছে অমিত শাহের ৷ এতদিন রাজনাথ সিং মন্ত্রীসভায় দু’নম্বর স্থানে থাকলেও অমিত শাহ যদি মন্ত্রীসভায় আসেন, তাহলে নম্বর টু-র মর্যাদা নিঃসন্দেহে তিনিই পাবেন ৷  তবে সে সম্ভাবনা কম বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
গত ৩ বছরে ৩ বার রদবদল হয়েছে মোদির মন্ত্রিসভায় ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে শেষবার রদবদল হবে রবিবার ৷ আগামী লোকসভা নির্বাচনের আগে ফাঁকফোকর ঢাকতে তৎপর প্রধানমন্ত্রী ৷ মন্ত্রীদের কাজের খতিয়ান দেখতে বেসরকারি এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে ৷ মন্ত্রীদের কাজ দেখেই দফতর বন্টন ও রদবদল করা হবে ৷  আগামীকাল, ৩ সেপ্টেম্বর নতুন মন্ত্রিসভার চূড়ান্ত ঘোষণা করা হবে ৷
advertisement
আজ, শনিবার সন্ধে সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠক হয় মোদি এবং অমিত শাহের ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নিতিন গডকরিও ৷ মন্ত্রিসভায় আসতে পারেন ৬-৭ জন নতুন মুখ ৷ দফতর বদল হতে পারে বেশ কয়েক জনের ৷ আগামীকাল,  সকাল সাড়ে ১০ টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বলে  রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর ইশারায় রবিবার সকালে মন্ত্রিসভা রদবদলের প্রস্তুতি শুরু করেছে রাষ্ট্রপতি ভবন।  রাজনাথ সিং-কে প্রতিরক্ষায় পাঠিয়ে অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রী করার সম্ভাবনা কম ৷ কারণ সেক্ষেত্রে রাজনাথ অসন্তুষ্ট হবেন ৷ বিগ ফোরে আসার সম্ভাবনা উজ্জ্বল নীতিন গডকরীরও ৷ পরবর্তী রেলমন্ত্রী হিসেবে তাঁর নামই উঠে আসছে এখন ৷
প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন প্রকাশ জাভড়েকর ৷  রেলমন্ত্রী থেকে সরে পরিবেশমন্ত্রী হতে পারেন সুরেশ প্রভু ৷ মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন JD(U) র দুই নতুন মুখ ৷ নতুন মন্ত্রিসভায় জায়গা হতে পারে AIADMK র দুই নেতারও ৷ এছাড়া মন্ত্রিত্ব ছাড়তে পারেন উমা ভারতী ৷ এমন সম্ভাবনাও দেখা দিয়েছে ৷
advertisement
ইতিমধ্যেই যাঁরা মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ৷ তাঁরা হলেন, বন্দারু দত্তাত্রেয়- শ্রম ও কর্মসংস্থান ,রাজীপ প্রতাপ রুডি-স্কিল ডেভেলপমেন্ট, ফগন সিং কুলস্তে- (রাষ্ট্রমন্ত্রী)- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ,কলরাজ মিশ্র- ভারী ও মাঝারি শিল্প, সঞ্জীব বালিয়ান- (রাষ্ট্রমন্ত্রী) জলসম্পদ ও মহেন্দ্রনাথ পাণ্ডে- (প্রতিমন্ত্রী) মানবসম্পদ
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির মন্ত্রীসভায় ‘বিগ ফোর’-এ এবার কারা ? জানা যাবে রবিবার
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement