advertisement

বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সুস্থ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

Last Updated:

বাজেট অধিবেশনের সূচনার আগে রাজনৈতিক দলগুলিকে সংসদে সুস্থ বিতর্কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

#নয়াদিল্লি: সংসদে মঙ্গলবার থেকে শুরু হল বাজেট অধিবেশন ৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ দিয়ে এদিন শুরু হয় বাজেট অধিবেশন ৷ আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট ৷ এই প্রথম একসঙ্গে পেশ হতে চলেছে সাধারণ ও রেল বাজেট  ৷ বাজেট অধিবেশনের সূচনার আগে রাজনৈতিক দলগুলিকে সংসদে সুস্থ বিতর্কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আশা করি অধিবেশন ভাল হবে ৷ আশা করি ভাল আলোচনা হবে ৷ আলোচনা ও তর্ক-বিতর্কে প্রস্তুত সরকার ৷’
এদিন মোদি জানান, নোট বাতিলের জেরে শীতকালীন অধিবেশন শান্তিপূর্ণ হয়নি ৷ কিন্তু তার যাতে  পুনরাবৃত্তি না ঘটে সেটাই তিনি আশা করেন সমস্ত বিরোধীদের থেকে ৷ তবে বাজেট অধিবেশনে চিত্রটা খুব একটা বদলাবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷
তবে তৃণমূল কংগ্রেস মোদির সঙ্গে কতটা সহযোগিতা করবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারকে জোরালো ধাক্কা দিকে এবার বাজেট বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির অধিবেশনে দলীয় সাংসদরা হাজির থাকবেন না বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সুস্থ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement