advertisement

PM Modi WhatsApp Channels: হোয়াটসঅ্যাপে এলেন মোদি! এ বার সরাসরি যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে, কী ভাবে?

Last Updated:

PM Modi WhatsApp Channels: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবেই সক্রিয়৷ ট্যুইটারে নিয়মিত তাঁর পোস্ট দেখা যায়৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বার সরাসরি আসছেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে৷ অর্থাৎ তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে৷ সম্প্রতি সংবাদমাধ্যমে খবর এসেছে, ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপে যোগ দিয়েছেন তিনি৷ শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে৷ হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল, যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবেই সক্রিয়৷ ট্যুইটারে নিয়মিত তাঁর পোস্ট দেখা যায়৷ হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তিনি ততটাই সক্রিয় থাকবেন বলেই মনে করা হচ্ছে৷ রাজনৈতিক মহলের মতে বিজেপি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে যোগ তৈরি করতে জোর দেবে৷ নতুন পার্লামেন্টে সংসদের কাজকর্ম শুরু হওয়ার দিনেই এসেছে মোদির হোয়াটসঅ্যাপে যোগ দেওয়ার খবর৷
advertisement
advertisement
আগে বুঝে নিতে হবে, এই চ্যানেল বিষয়টি আসলে কী! হোয়াটসঅ্যাপ চ্যানেল হল একটি একমুখী বা ওয়ানওয়ে ব্রডকাস্টিং চ্যানেল, যেটিতে অ্যাডমিন মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতে পারবে৷ এই চ্যানেলের অপশনটি পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের আপডেটস অপশনে৷ সেখানে আপনি চ্যানেল দেখে ঠিক করতে পারবেন, কাকে আপনি ফলো করতে পারবেন, কাকে পারবেন না৷ এগুলি সাধারণ চ্যাট বা গ্রুপের থেকে আলাদা হবে৷
advertisement
কী ভাবে আপনি নরেন্দ্র মোদির হোয়াটসঅ্যাপের চ্যানেল খুঁজে পাবেন? আপনাকে অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট ট্যাবে যেতে হবে৷ তারপর সেখান থেকে নরেন্দ্র মোদি চ্যানেল খুঁজে বার করতে হবে, সেটিকে আপনি ফলো করতে পারবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi WhatsApp Channels: হোয়াটসঅ্যাপে এলেন মোদি! এ বার সরাসরি যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে, কী ভাবে?
Next Article
advertisement
Cheeta: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement