advertisement

চিনের সঙ্গে সীমান্ত ইস্যু থেকে আমেরিকার অশান্তি, মোদি-ট্রাম্পের ফোনে আলোচনা

Last Updated:

সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত ইস্যু ও মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যায় তৈরি হওয়া অশান্তি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার৷

#নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার দুই রাষ্ট্রনেতার দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী ট্যুইটারে জানালেন, G-7 বৈঠক, করোনা ভাইরাস অতিমারি-সহ একাধিক বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে৷ সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত ইস্যু ও মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যায় তৈরি হওয়া অশান্তি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার ৷
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি ৷ তার মধ্যেও লকডাউন উঠে যাচ্ছে৷ ভারতেও ধীরে ধীরে উঠছে লকডাউন৷ ইতিমধ্যেই G-7 সামিট পিছোতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জুন মাসে হওয়ার কথা ছিল সামিটের৷ এই সম্মেলনে ভারত, অস্ট্রেলিয়া ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
advertisement
মোদি ট্যুইটারে জানিয়েছেন, 'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে খুব ভালো আলোচনা হল৷ আমরা G-7 সামিটের প্ল্যান, COVID-19 অতিমারি ও অন্যান্য নানা বিষয়ে কথা বললাম৷'
প্রধানমন্ত্রীর অফিসের তরফে ট্যুইটারে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে G-7 সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প৷ আমেরিকার অশান্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চিনের সঙ্গে সীমান্ত ইস্যু থেকে আমেরিকার অশান্তি, মোদি-ট্রাম্পের ফোনে আলোচনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement