advertisement

দুর্নীতির বিরুদ্ধে কড়া আইন দরকার, বিরোধীরা যতই কাঁদুক: মোদি

Last Updated:

গত রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাড়িতে দিল্লি, ভোপাল, ইন্দোর ও গোয়ায় হানা দেয় আয়কর বিভাগ৷ এঁদের মধ্যে কমল নাথের ভাইপো ও ঘনিষ্ঠ আর কে মিগলানিও ছিলেন৷

#নয়াদিল্লি: দুর্নীতি নিয়ে কংগ্রেস-সহ বিরোধীদের তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি থেকে শুরু করে পশুখাদ্য কেলেঙ্কারি, সবই তো কংগ্রেস আমলেই হয়েছে৷
advertisement
advertisement
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর বিভাগের হানার প্রসঙ্গে News18 Network Group-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে মোদি বলেন, 'বিজেপি সরকার এই ধরনের দুর্নীতি রুখতে ব্যবস্থা নিয়েছে৷' এরপরই কমলনাথকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'ভ্রষ্টা নাথ যা ইচ্ছে বলতে পারেন, তাতে কিছু এসে যায় না৷ দুর্নীতি রুখতে ব্যবস্থা নিতেই হবে৷ দুর্নীতিগুলোকে তো সব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ আমরা ভাবলাম, তদন্ত দরকার৷ তা হলেই দুর্নীতিবাজদের পিছনে যারা আছে, তারা বেরিয়ে আসবে৷'
advertisement
গত রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাড়িতে দিল্লি, ভোপাল, ইন্দোর ও গোয়ায় হানা দেয় আয়কর বিভাগ৷ এঁদের মধ্যে কমল নাথের ভাইপো ও ঘনিষ্ঠ আর কে মিগলানিও ছিলেন৷ ৬টি লোকেশনে হানা দিয়ে ৯ কোটি টাকা উদ্ধার করে আয়কর বিভাগ৷ এি হানার বিষয়ে কমল নাথের প্রতিক্রিয়া ছিল, আয়কর হানার বিস্তারিত জানা যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতির বিরুদ্ধে কড়া আইন দরকার, বিরোধীরা যতই কাঁদুক: মোদি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement