advertisement

দেশের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন লোকোমোটিভ হাইস্পিড ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Last Updated:

আধুনিকতার পথে আরও একধাপ এগোল ভারতীয় রেল ৷ দেশের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন হল মঙ্গলবার ৷

#পটনা: আধুনিকতার পথে আরও একধাপ এগোল ভারতীয় রেল ৷ দেশের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন হল মঙ্গলবার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে মাধেপুরা রেল লোকো কারখানায় এই ট্রেনের উদ্বোধন করেন ৷ এক ফ্রেঞ্চ সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি এই ট্রেন এবার ছুটবে ভারতের রেল ট্র্যাকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টেরই অন্তর্ভুক্ত ছিল এই ট্রেনটি ৷
১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে এই ট্রেন ৷ ট্রেনটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ১২ হাজার এইচপি ৷ বর্তমানে যেসমস্ত লোকোমোটিভ ট্রেন রয়েছে ভারতের মাটিতে তার মধ্যে সবথেকে দ্রুতগামী হতে চলেছে এই ট্রেনটি ৷ এই ট্রেনটি ৬ হাজার টন ওজন বহন করতে সক্ষম ৷
রাশিয়া, চিন, জার্মানি এবং সুইডেনের পর ভারতের মাটিতে প্রথম এই ধরণের ইলেক্ট্রিক লোকোমোটিভ ট্রেন চলবে ৷ এই ট্রেনটি তৈরির পিছনে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা ৷ আগামী ১১ বছরে ভারতে এই ধরণের প্রায় ৮০০ টি ইঞ্জিন আনার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার জন্য এখনও পর্যন্ত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷
advertisement
advertisement
মাধেপুরা রেল লোকো কারখানার ম্যানেজিং ডিরেক্টর সচিন গোয়েল নিউড 18-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ট্রেনের ইঞ্জিন তৈরি করা হয়েছে ৷ এছাড়াও ট্রেনগুলিতে রয়েছে এলইডি লাইট এবং রিজেনারেটিভ পাওয়ার টেকনলজি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন লোকোমোটিভ হাইস্পিড ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement