advertisement

BJP National Flag Controversy| কল্যাণ সিংয়ের শেষকৃত্যে জাতীয় পতাকার উপরে বিজেপির পতাকা! শুরু তুমুল বিতর্ক

Last Updated:

BJP National Flag Controversy| রাজনৈতিক মহলের মত, এই ঘটনাকেই বিরোধীরা আগামী দিন কয়েক হাতিয়ার করবে।

#লখনউ: জাতীয় পতাকার উপরে ভারতীয় জনতা পার্টির পতাকা! প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে এমন ঘটনাই ঘটল। তার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। উঠছে নিন্দার ঝড়। প্রবল সমালোচনায় সরব বিরোধীরাও। যুব কংগ্রেসের ট্যুইটার থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, ভারত এই ধরনের অবমাননা সহ্য করবে না।
যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক বিভি শ্রীনিবাস ট্যুইটারে ক্ষোত্র উগড়ে দিয়ে বলেছেন, "জাতীয় পতাকার উপর কোনও দলের পতাকা কি রাখা যায়?"
সেই বিতর্কিত ছবি
advertisement
advertisement
সমাজবাদী পার্টির মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি বলেছেন, দেশের ওপরেও দল! জাতীয় পতাকার ওপরে দলীয় পতাকা! বিজেপিই এমন করতে পারে। তাদের কোনও প্রায়শ্চিত্ত বোধ নেই, কোনও অনুতাপ নেই, কোনও দুঃখ নেই। রাজনৈতিক মহলের মত, এই ঘটনাকেই বিরোধীরা আগামী দিন কয়েক হাতিয়ার করবে।
গতকাল রাতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম নেতা কল্যাণ সিং প্রয়াত হন। বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ তাঁর শেষকৃত্যে যোগ দিতে লখনউতে তাঁর বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, কল্যাণ সিং একজন সার্থকনামা ব্যক্তি কারণ তিনি তাঁর গোটা জীবনটাই দিয়েছিলেন জনকল্যাণে।  রাজনৈতিক বিশ্বস্ততার উদাহরণ তৈরি করেছেন তিনি। জীবনের সিংহভাগই তিনি দিয়েছেন মানুষের জন্য কাজে।
advertisement
আজ সকাল ১১ টা পর্যন্ত কল্যাণ সিংয়ের দেহ ছিল তাঁর বাসভবনে। সেখান থেকে উত্তর প্রদেশ বিধানসভায় নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। বিকেলে বুলন্দশহরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হয়য বিতর্ক দানা বাঁধে সেই অনুষ্ঠান থেকেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP National Flag Controversy| কল্যাণ সিংয়ের শেষকৃত্যে জাতীয় পতাকার উপরে বিজেপির পতাকা! শুরু তুমুল বিতর্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement