advertisement

পরিবারের সম্মানার্থে যুগলকে বেধড়ক মার গ্রামবাসীর, দেখুন ছবি

Last Updated:

পরিবারের সম্মানার্থে আরও এক ঘৃণ্য নজির ঘটল রাজস্থানে। পরিবারের অমতে প্রেম করায় ও গ্রাম থেকে পালানোর চেষ্টায় প্রেমিক-প্রেমিকাকে বেঁধে বেধড়ক মারল গ্রামবাসীরা ৷

#জয়পুর: পরিবারের সম্মানার্থে আরও এক ঘৃণ্য নজির ঘটল রাজস্থানে। পরিবারের অমতে প্রেম করায় ও গ্রাম থেকে পালানোর চেষ্টায় প্রেমিক-প্রেমিকাকে বেঁধে বেধড়ক মারল গ্রামবাসীরা ৷
banswara2
ঘটনা বাঁশওয়ারা জেলার ডোবা পাড়া গ্রামের ৷ জানা গিয়েছে, পয়লা এপ্রিল গ্রামের বাসিন্দা কান্তিলাল কাটারা ও ১৮ বছরের এক তরুণী বাড়ি থেকে পালিয়ে যায় ৷
advertisement
banswara1
বেশ কয়েক দিন ধরেই কান্তিলালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন প্রতিবেশী এক তরুণী ৷ কিন্তু দু’জনের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে থাকায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷
advertisement
banswara3
গ্রামবাসীরা জানিয়েছে কান্তিলাল কাটারা নামে ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত ছিল ৷ শুক্রবার দু’জনের পরিবার জানতে পারে যে তারা সুরাটে রয়েছে ৷ এরপর কয়েকজন গ্রামবাসী সেখানে গিয়ে দু’জনকে ফিরিয়ে নিয়ে আসে ৷
banswara5
advertisement
গ্রামে নিয়ে আসার পর প্রচন্ড রোদে কান্তিলাল ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনা চলে বেশ কয়েক ঘণ্টা ধরে ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুগলকে উদ্ধার করে পুলিশ ৷ নিগৃহীতা প্রেমিক-প্রেমিকাকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে ৷ আপাতত, দু’জনের পরিবার থেকে কেউই অভিযোগ দায়ের করেনি বলে জানা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিবারের সম্মানার্থে যুগলকে বেধড়ক মার গ্রামবাসীর, দেখুন ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement