advertisement

কেন্দ্র ও রাজ্যের করের জন্যই বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের দাম, স্বীকারোক্তি পেট্রোলিয়াম মন্ত্রীর

Last Updated:

আকাশছোঁয়া পেট্রোল ডিজেলের দাম ! রোজই লাগামছাড়া ভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়েই এবার মুখ খুললেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

#নয়াদিল্লি: আকাশছোঁয়া পেট্রোল ডিজেলের দাম ! রোজই লাগামছাড়া ভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়েই এবার মুখ খুললেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ সোমবার তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের করের জন্যই জ্বালানির দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে ৷
একইসঙ্গে ধর্মেন্দ্র প্রধানের দাবি,
ডলার ও টাকার দামের পার্থক্যের প্রভাবও আছে ৷ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরেও লাগামহীনভাবে বাড়ছে পেট্রোপণ্যের দাম ৷ এছাড়াও কেন্দ্র ও রাজ্যের করের জন্যই জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে ৷
advertisement
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তাঁর দাবি, কয়েকদিন আগেই জ্বালানির দামে হ্রাস টানতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি-অমিত শাহ জুটি ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি শুধু কথার কথাই ৷ এখনও লাগামছাড়া জ্বালানির দাম ৷
advertisement
প্রসঙ্গত, আজও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম । টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি । আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা । রবিবার ছিল ৮০ টাকা ৮৪ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ৭১ টাকা ৭২ পয়সা । রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা ।
মুম্বইয়ে সোমবার পেট্রোলের দাম লিটার প্রতি ৮৬.০৮ টাকা ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৭৩ টাকা ৬৪ পয়সা ৷ অন্যদিকে, দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৮ টাকা ২৭ পয়সা ৷ ডিজেলের দাম ৬৯ টাকা ১৭ পয়সা ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ টাকা ২৬ পয়সা ৷ ডিজেলের দাম ৭৩.০৩ টাকা লিটার প্রতি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্র ও রাজ্যের করের জন্যই বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের দাম, স্বীকারোক্তি পেট্রোলিয়াম মন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement