advertisement

কাল ভারত বনধ, সর্বকালীন রেকর্ড ভেঙে আজও বাড়ল জ্বালানির দাম

Last Updated:
#নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ রবিবার সেই দর সমস্ত রেকর্ডকে টপকে গিয়েছে ৷ রবিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছুঁয়েছে ৮০.৫০ টাকা ৷ প্রতি লিটার ডিজেলের দাম ৭২.৬১ টাকা ৷
অন্যদিকে, মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের ৮৭.৮৯ টাকা ৷ প্রতি লিটার ডিজেলের দাম ৭৭.০৯ টাকা ৷
আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷
advertisement
এদিকে, আগামিকাল অর্থাৎ সোমবার পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷ অন্যান্য বিরোধী দলগুলিকেও বনধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷
advertisement
পেট্রোল ডিজেলের দাম লাগাতার বৃদ্ধিকে হাতিয়ার করে ময়দানে নামল বিজেপির জোটসঙ্গী শিবসেনাও ৷ ২০১৪ সালে বিজেপির ‘আচ্ছে দিন’- এই স্লোগানকে কটাক্ষ করে মহারাষ্ট্রের রাস্তায় রাস্তায় পোস্টার লাগাল শিবসেনা ৷
অন্যদিকে, শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জ্বালানির দাম বৃদ্ধিতে নিজের দায় এড়িয়ে গিয়েছেন ৷ তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দামের হেরফেরের কারণেই দেশজুড়ে বাড়ছে জ্বালানির দাম ৷ এতে কেন্দ্রের কিছু করার নেই ৷
advertisement
এদিকে, কলকাতায় পেট্রোলের দাম ৮ পয়সা বেড়ে দাঁড়াল ৮৩.৪৪ টাকা প্রতি লিটার ৷ অন্যদিকে, ৭ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলর দাম হয় ৭৫.৫১ টাকা প্রতি লিটার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাল ভারত বনধ, সর্বকালীন রেকর্ড ভেঙে আজও বাড়ল জ্বালানির দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement