advertisement

শিনা বোরা হত্যাকাণ্ডে পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

Last Updated:

শিনা বোরা হত্যাকাণ্ডে মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মঙ্গলবার শিনা বোরা হত্যাকাণ্ডে দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই ৷ চার্জশিটে পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সৎ মেয়ে শিনা বোরাকে খুনের ষড়যন্ত্র, খুন এবং খুনের প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে ৷ মুম্বইয়ের অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই ।

#মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডে মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মঙ্গলবার শিনা বোরা হত্যাকাণ্ডে দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই ৷ চার্জশিটে পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সৎ মেয়ে শিনা বোরাকে খুনের ষড়যন্ত্র, খুন এবং খুনের প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে ৷ মুম্বইয়ের অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই ।
শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না, ড্রাইভার শ্যাম রাইয়ের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই ৷ গত বছরের নভেম্বর মাসে শিনা বোরা হত্যাকাণ্ডে পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ ৷ ফেব্রুয়ারি ১২ তারিখে সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায় ৷ তদন্তকারী আধিকারিকরা জানান, এই হত্যাকাণ্ডে পিটার মুখোপাধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ শিনা খুনের ষড়যন্ত্র তৈরির দিন থেকে শিনার দেহ নষ্ট করে ফেলা অবধি লাগাতার ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল পিটার মুখোপাধ্যায়ের ৷ ধৃতকে জেরা করার পর এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে এই চার্জশিট পেশ করা হয়েছে ৷ ৫৯ বর্ষীয় পিটার এই মুহূর্তে আর্থার জেলে বন্দি রয়েছেন ৷
advertisement
২০১২ সালের এপ্রিল মাসে শিনাকে গাড়ির মধ্যে গলা টিপে খুন করে হত্যা করা হয়। তারপর খুনের একদিন বাদে তাঁর দেহ মুম্বই থেকে ৮৪ কিমি দূরে রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে মাটির তলায় পুঁতে ফেলা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তভার প্রথমে মুম্বই পুলিশের হাতে ছিল। গত বছরের শেষেরদিকে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিনা বোরা হত্যাকাণ্ডে পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement