advertisement

পাঠানকোটের মতো হামলা আবারও হবে, বিস্ফোরক মন্তব্য মুশারফের

Last Updated:

পাঠানকোট হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। বুধবার পাকিস্তানের একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মুশারফ বলেন, ‘ভারত পাঠানকোট হামলা নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখাচ্ছে ৷ এরকম হামলা নতুন কিছু নয় ৷ এর আগেও বহুবার এরকম হামলা হয়েছে, এবং ভবিষ্যতেও ঘটবে বলে জানান মুশারফ ৷

#ইসলামাবাদ: পাঠানকোট হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। বুধবার পাকিস্তানের একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মুশারফ বলেন, ‘ভারত পাঠানকোট হামলা নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখাচ্ছে ৷ এরকম হামলা নতুন কিছু নয় ৷ এর আগেও বহুবার এরকম হামলা হয়েছে, এবং ভবিষ্যতেও ঘটবে বলে জানান মুশারফ ৷
এদিন সাক্ষাৎকারে মুশারফ বলেন, ভারত-পাকিস্তান দু’দেশেই সন্ত্রাসবাদের শিকার ৷ তাই এরকম জঙ্গি হামলায় বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া দেওয়ার কোনও প্রয়োজনই নেই ভারতের ৷ তবে পাশপাশি তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং যাতে আর না হয় তার জন্য পদক্ষেপও নিই ৷ কিন্তু এত বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই ৷ ভারতে কোনও জঙ্গি হামলা হলেই পাকিস্তানের উপর আঙুল উঠে ৷ কিন্তু ভারতকে মনে রাখতে হবে যে তাদের দেশেও সন্ত্রাসবাদীরা রয়েছে ৷’ মুশারফ নিজের ক্ষোভ উগরে বলেন, ‘সব সময় জঙ্গি হামলা নিয়ে ভারত পাকিস্তানের উপর চাপ দিতে পারে না ৷ আমরা ছোট দেশ হলেও আমাদের আত্মসম্মান রয়েছে ৷ ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীরা রয়েছে ৷ ’ ভারতের সমালোচনার পাশাপাশি মোদি সরকারকেও বিঁধতে ছাড়েনি মুশারফ ৷ মোদিকে আক্রমণ করে মুশারফ বলেন, ‘মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন মুসলিম এলাকায় অস্বস্তি তৈরি হয়েছে ৷ মোদি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ির তুলনা টেনে তিনি বলেন, বাজপেয়ির সময় দু’দেশের সম্পর্কের উন্নতি হয়েছিল ৷ কিন্তু মোদি ক্ষমতায় আসার পর থেকেই তা টালমাটাল ৷ আফগানিস্তান থেকে ফেরার পথে মোদি আচমকা পাক সফরকে লোক দেখানো বলেও  কটাক্ষ করেন মুশারফ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটের মতো হামলা আবারও হবে, বিস্ফোরক মন্তব্য মুশারফের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement