advertisement

Covid-19 সেরে যায় দাবি করে 'করোনিল' বেচতে পারবে না পতঞ্জলি, নির্দেশ কেন্দ্রের

Last Updated:

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে ঝাড়খণ্ডের লাইসেন্সিং অথরিটিকে ই-মেল করে জানানো হয়েছে, 'দিব্য করোনিল ট্যাবলেট ও দিব্য শ্বাসারি ভাতির প্যাকেজ ও লেবেলে পতঞ্জলিকে লিখে দিতে হবে, এই ওষুধে Covid-19 সারে না৷'

#নয়াদিল্লি: করোনা সংক্রমণ সেরে যাবে দাবি করে এবং Covid-19-এর লেবেল লাগিয়ে Coronil ওষুধটি বিক্রি করতে পারবে না যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি৷ জানিয়ে দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক৷ একটি সাধারণ ইমিউনিটি বুস্টার হিসেবেই অনুমোদন দেওয়া হয়েছে ওষুধটিকে৷
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে ঝাড়খণ্ডের লাইসেন্সিং অথরিটিকে ই-মেল করে জানানো হয়েছে, 'দিব্য করোনিল ট্যাবলেট ও দিব্য শ্বাসারি ভাতির প্যাকেজ ও লেবেলে পতঞ্জলিকে লিখে দিতে হবে, এই ওষুধে Covid-19 সারে না৷'
করোনিল নামক পতঞ্জলির এই ওষুধকে প্রথমে ইমিউনিটি বুস্টার হিসেবেই লাইসেন্স দিয়েছিল উত্তরাখণ্ডের আয়ুষ বিভাগ৷ উত্তরাখণ্ডের ড্রাগ লাইসেন্স আধিকারিক ওয়াই এস রাওয়াতের কথায়, 'আমাদের দফতরের একটি দল পতঞ্জলির ওই ওষুধে করোনা ভাইরাসের প্রতীকী ছবি পেয়েছে৷ আমরা সংস্থাকে জানিয়েছি, ওই ধরনের গ্রাফিক্সও দাবি করা যাবে না৷ যদি পতঞ্জলি এই নির্দেশগুলি মানে, তা হলেই আমরা অনুমোদন দেব৷'
advertisement
advertisement
এ দিন করোনিল বিতর্কে পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'আমরা কখনও বলিনি, করোনিলে করোনা সেরে যায় বা নিয়ন্ত্রণ আসে৷ আমরা এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করেছিলাম৷ তাতে দেখা গিয়েছিল, করোনা রোগীও সেরে গিয়েছেন৷ এর মধ্যে কোনও ধোঁয়াশা নেই৷'
গত ২৩ জুন পতঞ্জলি আয়ুর্বেদ করোনিল ট্যাবলেট লঞ্চ করে৷ সেদিন সংস্থার তরফে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ দাবি করেন, ২৮০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সকলেই সুস্থ হয়ে উঠেছেন৷ এই ওষুধে সাতদিনে করোনা সেরে যায় বলে দাবি করেছিলেন রামদেবও৷
advertisement
উত্তরাখণ্ড আয়ুর্বেদ দফতরের লাইসেন্স অফিসার বলেছিলেন, ‘‘যখন পতঞ্জলি ওই ওষুধের জন্য লাইসন্সের আবেদন করেছিল, সেই আবেদনে করোনা ভাইরাসের কোনও উল্লেখ ছিল না৷ একটি ইমিউনিটি বুস্টার ও সর্দি-কাশির ওষুধ হিসেবেই আমরা লাইসেন্সের অনুমোদন দিয়েছিলাম৷ কার অনুমতিতে পতঞ্জলি COVID19-এর কিট তৈরি করল? ’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 সেরে যায় দাবি করে 'করোনিল' বেচতে পারবে না পতঞ্জলি, নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement