advertisement

রাম রহিমের ডেরায় ৭ বছর ধরে বন্দি রয়েছে মেয়ে, উঠল নয়া অভিযোগ

Last Updated:

এবার তার বিরুদ্ধে আরও ভয়ানক অভিযোগ জানাল দাদরির তিবালা গ্রামের এক বাসিন্দা ৷ অভিযোগ তাদের মেয়ে রেনু ওরফে শ্রদ্ধাকে ডেরাতে আটকে রাখা হয়েছে ৷

#রোহতক: যতদিন যাচ্ছে তত একের পর এক বাবা রাম রহিমের কুকীর্তির কথা প্রকাশ্যে আসছে ৷ তিন বছর ধরে টানা ধর্ষণ করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু। শাস্তি হিসাবে জেলে কাটাতে হবে ২০ বছর। দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে গুরমিত রাম রহিমকে ১০ বছর করে দুটি অপরাধে কারাদণ্ডের রায় দিয়েছে বিশেষ সিবিআই আদালত। এবার তার বিরুদ্ধে আরও ভয়ানক অভিযোগ জানাল দাদরির তিবালা গ্রামের এক বাসিন্দা ৷ অভিযোগ তাদের মেয়ে রেনু ওরফে শ্রদ্ধাকে ডেরাতে আটকে রাখা হয়েছে ৷
অনাথ এই মেয়েটি আশ্রমে যাওয়ার পর আর কোনওদিন গ্রামে ফেরেনি ৷ ২০০৬ সালে ভাইয়ের সঙ্গে ডেরায় পড়াশোনা করতে গিয়েছিল শ্রদ্ধা ৷ এরপর থেকে দু’জন আর ফেরেনি ৷ অনেক চেষ্টা করার পর শ্রদ্ধার ভাই জয়জিৎকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় ডেরা ৷ কিন্তু শ্রদ্ধার এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি ৷ পরিবারের অভিযোগ তাকে বন্দি করে রাখা হয়েছিল ৷ এখন সে বেঁচে রয়েছে কিনা সে বিষয়েও তারা কিছু জানে না ৷
advertisement
ডেরার উপর ভরসা করে পড়াশোনা করার জন্য শ্রদ্ধা ও তার ভাইকে আশ্রমে পাঠানো হয়েছিল ৷ কিন্তু কিছুদিন পর ডেরায় গেলে শ্রদ্ধার সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি ৷ জয়জিৎ লুকিয়ে কখনও কখনও পরিবারের সঙ্গে দেখা করে যেত ৷ সাত বছর ধরে শ্রদ্ধার সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবারের সদস্যরা ৷ মেয়েকে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে তার পরিবারের সদস্যরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাম রহিমের ডেরায় ৭ বছর ধরে বন্দি রয়েছে মেয়ে, উঠল নয়া অভিযোগ
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement