advertisement

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী! ভোর থেকেই কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ, কোন কোন এলাকায়? জানুন

Last Updated:

কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে সেই বিষয়ে বিস্তারিত একটি নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। জেনে নিন আগামিকাল কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ থাকবে? কোন কোন রাস্তা দিয়ে চলাচল করবে না পণ্যবাহী গাড়ি?

কোন কোন রাস্তা বন্ধ? জানুন
কোন কোন রাস্তা বন্ধ? জানুন
কলকাতা:  প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। আগামিকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আর তার জেরে কলকাতায় বিশেষ ট্র্যাফিক নির্দেশ জারি করা হল।
আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা উপলক্ষে শহরে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।
জনসাধারণের নিরাপত্তা ও যানজট এড়াতে ১৪ মার্চ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র‍্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে।
advertisement
একইসঙ্গে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামিকাল অর্থাৎ, ১৪ মার্চ ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। তবে, এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
পার্কিং নিষিদ্ধ এলাকা: ১৪ মার্চ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় কোনও গাড়ি পার্ক করা যাবে না। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা এবং এজেসি বস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউতেও একই নিয়ম বলবৎ থাকবে।
advertisement
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিভিআইপি কনভয় ও সমাবেশের মিছিলের রুট অনুযায়ী প্রয়োজন হলে অন্যান্য রাস্তা থেকেও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী! ভোর থেকেই কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ, কোন কোন এলাকায়? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement