advertisement

ফের LOC-তে গুলি বর্ষণ পাক সেনার

Last Updated:

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ বৃহস্পতিবার জম্মুর পুঞ্চ জেলায় বিনা প্ররোচনায় গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা ৷

#জম্মু: ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ বৃহস্পতিবার জম্মুর পুঞ্চ জেলায় বিনা প্ররোচনায় গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা ৷ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মণীশ মেহতা জানিয়েছেন, ‘ভীম্বার ঘালি আন্তজার্তিক সীমান্তে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মোটার ও গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান ৷’
সূত্রের খবর, ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মোটার ও গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷  জবাবে ভারতীয় সেনাও গুলি চালায় ৷ শুরু হয় গুলির লড়াই ৷ ভোর ৩.৩০ পর্যন্ত দু’পক্ষের মধ্যে চলে গুলি লড়াই ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ এর আগে বুধবার রাজৌরির তারকুণ্ডি এলাকায় গুলি চালায় পাক সেনারা ৷ সোমবার রাজৌরি জেলার নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ করে পাক সেনা  ৷
advertisement
advertisement
এর আগে চলতি মাসের ৪ তারিখই নওসেরা সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷  এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
advertisement
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের LOC-তে গুলি বর্ষণ পাক সেনার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement