advertisement

পাক F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা, বিবৃতিতে জানাল কেন্দ্র

Last Updated:
#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার ১২ দিন পরেই পাকিস্তানের বালাকোটে জইশের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে ভারতীয় এয়ার ফোর্স। তার প্রত্যুত্তরে আজ নওসেরা, পুঞ্চ, রাজৈরি সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাক সামরিক বাহিনী । নওসেরায় পাকিস্তানি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা ।ভারত-পাক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । বিদেশমন্ত্রক সুনিশ্চিতভাবে জানিয়েছে পাকিস্তানের গুলিতে ভারতের একটি মিগ-২১ বিমানের ক্ষতি হয়েছে । ভারতীয় এয়ার ফোর্সের একজন পাইলট নিঁখোজ ও পাকিস্তানের দাবি পাইলট পাক বাহিনীর হেফাজতেই রয়েছে ; পাকিস্তানের দাবি খতিয়ে দেখছে সরকার । যদিও পাকিস্তানের তরফ থেকে জানান হয়েছিল দু'জন পাইলটকে গ্রেফতার করা হয়েছে তবে সরকারি বিবৃতি অনুযায়ী একজন পাইলটই নিঁখোজ ।
advertisement
তবে, এর পাশাপাশি পাকিস্তানের F-16 বিমানকেও গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা, সুনিশ্চিতভাবে জানিয়েছে সরকার। সকালেই ভারতীয় বায়ুসেনা জানিয়েছিল, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি ও তখনই সেটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বায়ুসেনা। পাক যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করা হয়।
advertisement
পাকিস্তানেই ভেঙে পড়ে পাক যুদ্ধবিমান, বিবৃতিতে জানিয়েছে সরকার ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাক F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা, বিবৃতিতে জানাল কেন্দ্র
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement