advertisement

Pahalgam Terror Attack: মেয়ের চাকরি, সরকারি সাহায্য চাইলেন কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় নিহত ট্যুরিস্টের স্ত্রী

Last Updated:

Pahalgam Terror Attack: স্বামীই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে এবার কী করে সব চলবে, দিশা পাচ্ছন না পহেলগাঁও জঙ্গি হানায় নিহতের স্ত্রী

পহেলগাঁওতে মারা গেছেন স্বামী সরকারের কাছে সাহায্য চাইলেন নিহতের স্ত্রী
পহেলগাঁওতে মারা গেছেন স্বামী সরকারের কাছে সাহায্য চাইলেন নিহতের স্ত্রী
পুনে: পহেলগাঁঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহত সন্তোষ জগদলের স্ত্রী প্রগতি জগদল এবার সরকারের কাছে সাহায্যের জন্য হাত পাতলেন৷ তিনি বলেছেন যে তাঁর স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, হামলায় নিহত হওয়ার পর আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন করেছেন।
প্রগতি জগদলে তিনি বলেন, “এর পর আমি কীভাবে আমার জীবন চালাবো তা নিয়ে আমি চিন্তিত। আমার স্বামী, যিনি পরিবারের উপার্জনক্ষম, তিনি আর নেই। তাই এখন আমার আয়ের কোনও উৎস নেই।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমি একজন গৃহিণী, আর আমার মেয়েরও চাকরি নেই… তাই আমি চাই সরকার আমার জন্য কিছু ব্যবস্থা করুক যাতে আমি আমার সংসার চালাতে পারি। আর দ্বিতীয়ত, আমার মেয়েকে একটা চাকরি দিন, আমাকে তাদের মেয়ে ভেবে সরকারের উচিত আমাদের জন্য ব্যবস্থা করা।’’
তিনি বলেন, ‘‘আমি মহারাষ্ট্র সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি আমার জন্য কিছু করার জন্য কারণ আমরা এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি এবং এটি আমাদের দোষ নয়, তাই আমি তাদের অনুরোধ করছি দয়া করে আমাদের দিকে তাকান এবং আমাদের জন্য কিছু করুন।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: মেয়ের চাকরি, সরকারি সাহায্য চাইলেন কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় নিহত ট্যুরিস্টের স্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement