advertisement

বুলেট ট্রেন প্রকল্পে অনুদান স্থগিত রাখার আবেদন জানিয়ে জাপান সরকারকে চিঠি লিখলেন ১,০০০ কৃষক

Last Updated:
#আহমেদাবাদ: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলে জাপান সরকারকে চিঠি লিখেছেন প্রায় ১,০০০ জন কৃষক । বুলেট ট্রেন প্রকল্পের জন্য অধিগৃহীত কৃষিজমির মালিকরা এই চিঠি লিখেছেন ।
১.১০ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের জন্য ঋণ সরবরাহ করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি । এই সংস্থাকেই অর্থ সরবরাহ স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছে কৃষক গোষ্ঠী । তাঁদের দাবি যতক্ষণ না সঠিক নির্দেশিকা অনুযায়ী কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তহবিল সরবরাহ বন্ধ করা হোক ।
চিঠিতে জানানো হয়েছে লগ্নিকারী সংস্থার যাবতীয় নির্দেশিকাকে লঙ্ঘন করা হচ্ছে ও নির্দেশিকা মেনে কাজ না হওয়া পর্যন্ত ভারত সরকারকে অনুদান বন্ধ করুক জাপান সরকার । পরিবেশ সংক্রান্ত নিয়মাবলীও মেনে চলা হচ্ছে না, দাবি কৃষকদের ।
advertisement
advertisement
আইনজীবী আনন্দ ইয়াগনিক জানিয়েছেন, জমির অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টের কাছে ইতিমধ্যেই আপিল করা হয়েছে । জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনাও করছে কৃষকগোষ্ঠী ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুলেট ট্রেন প্রকল্পে অনুদান স্থগিত রাখার আবেদন জানিয়ে জাপান সরকারকে চিঠি লিখলেন ১,০০০ কৃষক
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement