advertisement

পাকিস্তানের যেকোনও প্ররোচনায় দিতে হবে বড় খেসারত! প্রস্তুত 'অপারেশন সিঁদুর ২.০'! সতর্ক করল ভারতীয় সেনা

Last Updated:

ইসলামাবাদকে এবার আরও কড়া জবাব দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনার ওয়েস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে যদি আর কোনও সীমান্ত অঞ্চলে প্ররোচনা আসে তবে 'যোগ্য' এবং 'কঠিন' প্রত্যুত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কী জানানো হল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে
কী জানানো হল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে
পাঠানকোট:  ইসলামাবাদকে এবার আরও কড়া জবাব দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনার ওয়েস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে যদি আর কোনও সীমান্ত অঞ্চলে প্ররোচনা আসে তবে ‘যোগ্য’ এবং ‘কঠিন’ প্রত্যুত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ‘অপারেশন সিঁদুরের’ বিষয়ে গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জেনারেল কমান্ডিং অফিসার ২ কর্পস (খড়গ কর্পস) লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর জানান, অপারেশন সিঁদুর ২.০ আপাতত মাঝপথে রয়েছে। গত বছর মে মাসে পাকিস্তানে জঙ্গিদমনে বড় সাফল্য অর্জন করে ভারতীয় সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি ঘুরিয়ে দেয় ভারতীয় সেনা। সেই প্রসঙ্গই এনে জেনারেল পুষ্কর জানান, গত বছর মাত্র ৪ দিনের এই অপারেশন পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল। কিন্তু, সেটা শুধুই ছোট নমুনা ছিল বলে মাত্র জানান তিনি।
advertisement
advertisement
অপারেশন সিঁদুর ২.০ হাই-টেক টেকনোলজি এবং ড্রোন টেকনোলজির মাধ্যমে পুরোদস্তুর তৈরি হয়েই অপারেশন চালানো হবে।
গত বছর ২০২৫ সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরাপরাধ মানুষকে হত্যা করে পাক জঙ্গিরা। এরপরেই পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন চালায় ভারতীয় সেনা। ৮৮ ঘণ্টার তীব্র দ্বন্দ্বে ভারতীয় বায়ু সেনা, এবং সেনাবাহিনী একের পর এক নিখুঁত জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়।
advertisement
অন্যদিকে, পাকিস্তানও পাল্টা আক্রমণ চালিয়ে ভারতীয় সেনার বিমানঘাঁটি ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু, ভারতীয় সেনার সামনে সম্পূর্ণ পর্যুদস্ত হয় তাঁরা। পাক বিমানঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপরেই যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হলেও। ভবিষ্যতে যে কোনও ধরনের সীমান্তের ওপার থেকে প্ররোচনার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানানো হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আর এরপরেই ‘অপারেশন সিঁদুর ২.০”-এর বিষয়টি সামনে আসে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানের যেকোনও প্ররোচনায় দিতে হবে বড় খেসারত! প্রস্তুত 'অপারেশন সিঁদুর ২.০'! সতর্ক করল ভারতীয় সেনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement