Child Kills Snake: বিষধর গোখরোর মৃত্যু, সংজ্ঞাহীন হয়ে পড়ল এক বছরের শিশু! বিহারে যা ঘটল, হতবাক চিকিৎসকরাও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শিশুটি সাপকে কামড়ানোর পর প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে শিশুটিকে বড় হাসপাতালে রেফার করা হয়৷
বিষধর গোখরোর সামনে পড়ে গিয়েছিল এক বছরের শিশু৷ এটুকু পড়লে যে কেউ শিশুটির জীবন সংশয়ের আশঙ্কা করবেন৷ কিন্তু বিহারে যা ঘটল, তা সম্পূর্ণ উল্টো৷ এক বছরের ওই শিশুটির কামড়ে মৃত্যু হল বিষধর গোখরো সাপটির৷ তবে শিশুটিও এই ঘটনার পর সংজ্ঞাহীন হয়ে পড়ে৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে৷
এই বিস্ময়কর ঘটনা ঘটেছে বিহারের পশ্চিম চম্পারন জেলার মোহাছচ্ছি বানকাটওয়া গ্রামে৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, এক বছর বয়সি ওই শিশুটির নাম গোবিন্দ কুমার৷ বেতিয়াহ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে৷
হাসপাতালের সুপার জানিয়েছেন, শিশুটি সাপকে কামড়ানোর পর প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে শিশুটিকে বড় হাসপাতালে রেফার করা হয়৷
advertisement
advertisement
হাসপাতালের সুপার বলেন, শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন বাড়িতেই শিশুটি ওই সাপটিকে ধরে ফেলে৷ শিশুটির ঠাকুমা প্রথমে তার কাছে সাপটিকে দেখেন৷ তিনি কিছু করার আগেই সাপটিকে কামড় দেয় ওই শিশুটি৷ সঙ্গে সঙ্গেই সাপটির মৃত্যু হয়, শিশুটিও সংজ্ঞাহীন হয়ে পড়ে৷
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শারীরিক পরিস্থিতির উপরে চিকিৎসকরা নজর রাখছেন৷ সাপটিকে কামড়াতে গিয়ে শিশুটির শরীরে কোনও বিষক্রিয়া হয়েছে কি না, সেই উপসর্গের দিকেও নজর রাখছেন চিকিৎসকরা৷
advertisement
গত বছরও বিহারের গয়া জেলার জামুরাহ গ্রামে এক বছর বয়সি শিশুর কামড়ে একটি সাপের মৃত্যু হয়েছিল৷ যদিও শিশুটির কোনও ক্ষতি হয়নি৷ এই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের মতো চিকিৎসকরাও অবাক হয়ে গিয়েছিলেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2025 10:33 AM IST









