advertisement

Viral Reels: স্কুলে দেখার কেউ নেই, একটি শিশুকে মাটিতে ফেলে পেটাচ্ছে আরেক খুদে, শিউরে ওঠার ভিডিও

Last Updated:

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষজন ভীষণ রেগে গেছেন৷ এই ঘটনার পরে বেঙ্গালুরুতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্কুলে দেখার কেউ নেই, একটি শিশুকে মাটিতে ফেলে পেটাচ্ছে আরেক খুদে
স্কুলে দেখার কেউ নেই, একটি শিশুকে মাটিতে ফেলে পেটাচ্ছে আরেক খুদে
বেঙ্গালুরু: ইন্টারনেটে একটি ভয়ানক ভিডিও সামনে এসেছে৷ স্কুল বা প্রি স্কুলে অনেক ভরসা নিয়ে বাবা -মা ছেলেমেয়েকে পাঠান৷ কিন্তু সেখানে যদি সন্তানের ওপর আঘাত আসে আর দেখভাল করার কোনও লোক না থাকে তাহলে নিজের চোখকেও বিশ্বাস করতেও অসুবিধা হয়৷
সম্প্রতি সামনে একটি ভিডিও এসেছে যা দেখে নেটিজেনরা একেবারে বাকরুদ্ধ। ভিডিওটি ঘিরে ট্যুইটের বন্যা বইছে এবং লোকেরা নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে।  একটি প্রি-স্কুলে, ছোট বাচ্চারা একটি ঘরে খেলছিল। ভিডিওতে দেখা যায় যে মহিলা তাদের দেখাশোনা করছিলেন তিনি হঠাৎ করেই বাচ্চাদের রুমটি ছেড়ে চলে যায়৷ বিষয়টি অনেকটাই যেন বাচ্চাদের ঈশ্বরের ভরসায় রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান৷
advertisement
advertisement
সেই রুমে হাজির শিশুদের মধ্যে বড় একটি শিশু আরেকটি ছোট শিশুকে মারতে থাকে। এই ভিডিওটি সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছে। একজন নেটিজেনের হ্যান্ডেল থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।
advertisement
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষজন ভীষণ রেগে গেছেন৷ এই ঘটনার পরে বেঙ্গালুরুতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
ভয়ানক এই ভিডিওতে দেখা যায়, ছোট বাচ্চাদের একটি দল খেলনা এবং অন্যান্য খেলার সামগ্রী নিয়ে ঘরে উপস্থিত ছিল। দরজার কাছে নীল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তিনি একটি শিশুকে ঘর থেকে বের করেন এবং বাকী শিশুদের কোনো তত্ত্বাবধান ছাড়াই ঘরের ভিতরে রেখে যান। এর পর একটি শিশু অন্য শিশুকে আঘাত করতে থাকে। তারপর সেই শিশু বারবার এই কাজ করতেই থাকে৷ আর পুরো বিষয়টি তত্ত্বাবধানের জন্য বড় কোনও মানুষ ছিল না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Reels: স্কুলে দেখার কেউ নেই, একটি শিশুকে মাটিতে ফেলে পেটাচ্ছে আরেক খুদে, শিউরে ওঠার ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement