advertisement

২৫ বছর পর ফের এক মঞ্চে মায়াবতী-মুলায়ম, মৈনপুরীতে করবেন ভোট প্রচার

Last Updated:
#লখনউ: ২৫ বছর পর ফের এক মঞ্চে দেখা যাবে সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদব এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। ১৯ এপ্রিল, শুক্রবার মৈনপুরীতে যৌথ প্রচার করবেন মুলায়ম ও মায়াবতী। উত্তরপ্রদেশের এই লোকসভা কেদ্র থেকে ভোটে লড়ছেন মুলায়ম।
বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করতে বহু বছরের দ্বন্দ্ব মিটিয়ে এখন একজোট হয়ে প্রচার শুরু করবেন মুলায়ম ও মায়াবতী। শেষ বার এসপি-বিএসপি জোট বেঁধেছিল ১৯৯৩ সালে, রামমন্দির আন্দোলনে বলীয়ান বিজেপিকে আটকানোর জন্য। বিএসপির প্রতিষ্ঠাতা কাশিরাম এবং মুলায়ম হাত মিলিয়েছিলেন সেই সময়ে। বিধানসভায় বিপুল ভোটে জেতে সেই জোট। কিন্তু দু’বছর পর, মায়াবতীর সঙ্গে দুর্ব্যবহার করে এসপি কর্মীরা। ১৯৯৫-এ সেই কুখ্যাত মীরাবাই মার্গ গেস্ট হাউস কাণ্ডের পর শুরু হয় শত্রুতা। এরপর মায়া বিজেপির হাত ধরেন।
advertisement
গতবছর কয়েকটি উপ-নির্বাচনে এসপির সঙ্গে জোট বেঁধে বিজেপিকে পরাস্ত করার পরে জোটের নয়া ফর্মুলায় বিশ্বাসী হয়ে ওঠেন মায়াবতী এবং বর্তমানে এসপি নেতা অখিলেশ যাদব, মুলায়মের পুত্র। এবারের লোকসভা নির্বাচনেও উত্তরপ্রদেশে এসপি, বিএসপি এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) হাত মিলিয়েছে জোটে বিজেপিকে হারানোর লক্ষ্যে এবং কংগ্রেসকে তাতে গ্রহণ করেনি।
advertisement
২৫ এপ্রিল কনৌজেও সপার সঙ্গে যৌথ প্রচার করবেন মায়াবতী। কনৌজ থেকে সপা প্রেসিডেন্ট অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল ভোটে লড়ছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৫ বছর পর ফের এক মঞ্চে মায়াবতী-মুলায়ম, মৈনপুরীতে করবেন ভোট প্রচার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement