advertisement

OMG:নেই এসি মেশিন, তবু এই বাড়ি কী ঠান্ডা, যেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, কীভাবে? জানুন সিক্রেট

Last Updated:

৪০ ডিগ্রির বেশি উষ্ণতাতেও মেলে স্বস্তি, কোনও রকম শীতলতা যন্ত্র ছাড়াই। বহু প্রজন্ম এই সুবিধা ভোগ করে আসছে।

আজকাল এসি ছাড়া মানুষ থাকতেই পারছে না। গরমও বাড়ছে উত্তরোত্তর। এই আধুনিকতার মধ্যেও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন রাজস্থানের এক হাভেলি। যেখানে ৪০ ডিগ্রির বেশি উষ্ণতাতেও মেলে স্বস্তি, কোনও রকম শীতলতা যন্ত্র ছাড়াই। বহু প্রজন্ম এই সুবিধা ভোগ করে আসছে। রাজস্থানের বহরদা গ্রামের এই দেড়শো বছরের মহল আজও এক বিস্ময়।
বহরদাকে বলা হয় ধনকুবেরদের গ্রাম। এখানে এখনও এমন প্রাসাদের দেখা মেলে, যা শুধু মাত্র নিজের গঠনশৈলীর জন্যই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। প্রচণ্ড গ্রীষ্মের দিনে এই হাভেলির ভেতর একেবারে সুশীতল, কোনও যন্ত্রের সাহায্য ছাড়াই। এমনকী কোনও কোনও ক্ষেত্রে তা এসির শীতলতাকেও হারিয়ে দিতে পারে।
জনজাতির কারিগরি—
advertisement
এই হাভেলির প্রবীণ বাসিন্দা শম্ভুদয়াল শর্মা বলেন, স্থানীয় বঢ়ই জনজাতির কারিগরদের হাতে নির্মিত হয়েছিল এই বাড়ি। নির্মাণের সময়ই হাভেলির দেয়াল এমন ভাবে তৈরি হয়েছিল যাতে ভিতরে তাপ প্রবেশ করতে না পারে। দু’টি দেওয়ালের মাঝখানে মাটি ও পাথর দিয়ে ভরাট করা। পাথরের সঙ্গে মেশানো হয়েছিল চুন, আর তার ফলেই প্রচণ্ড গরমেও হাভেলির দেওয়াল ভেদ করে উত্তাপ ভিতরে প্রবেশ করে না। আবার শীতেও প্রবল শৈত্য গ্রাস করতে পারে না। শম্ভুদয়াল শর্মা জানান, প্রায় দেড়শো বছরের পুরনো এই হাভেলির আবহাওয়া এমন যে বাইরে থেকে গরম বাতাস ঢুকলেও তা ঠান্ডা হয়ে যায়।
advertisement
স্থানীয় বাসিন্দা চন্দ্রকান্ত শর্মা প্রাচীন এই হাভেলি সম্পর্কে জানান, দুই দেওয়ালে ফাঁক রেখে তৈরি এই বাড়ির ভিতরে উত্তাপ প্রবেশ করার প্রশ্নই ওঠে না। পাথর দিয়ে তৈরি এই হাভেলি পুরনো কারিগরদের নিপুণ কাজের নিদর্শন। এই বাড়ির ভিতরে গ্রীষ্মকালেও কুলারের বা ফ্যানের প্রয়োজন পড়ে না।
বর্তমানে হাভেলির বাসিন্দা নবল কুমার বলেন, ‘জুন মাসে এখানে সব থেকে গরম পড়ে। সেই প্রচণ্ড গরমেও আমাদের হাভেলি বেশ ঠান্ডা থাকে। আজও এই তিনতলা বাড়িতে একটাও ফ্যান নেই।’ তিনি জানান, গ্রীষ্মের দিনে গ্রামের মানুষ এই হাভেলিতে এসে সময় কাটান প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
OMG:নেই এসি মেশিন, তবু এই বাড়ি কী ঠান্ডা, যেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, কীভাবে? জানুন সিক্রেট
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement