advertisement

আধার কার্ড আপডেট নিয়ে UIDAI এর নতুন নির্দেশ

Last Updated:

UIDAI এর তরফে সোমবার জানানো হয়েছে, CSC-র মাধ্যমে আধার আপডেট করা যেতে পারে ৷

#নয়াদিল্লি: আধার আপডেট করতে পারবেন আরও সহজে ৷ সম্প্রতি সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ এবার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে আপডেট করাতে পারবেন ৷ UIDAI প্রায় ২০ হাজার কমন সার্ভিস সেন্টারকে আধার আপডেট করার অনুমতি দিয়েছে ৷ এর আগে ব্যাঙ্কিং correspondent এর মাধ্যমে করা হত ৷ এই সমস্ত সেন্টারে আধার আপডেটের সিস্টেম তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷
UIDAI এর তরফে সোমবার জানানো হয়েছে, CSC-র মাধ্যমে আধার আপডেট করা যেতে পারে ৷ CSC-র সিইও-কে UIDAI-র তরফে চিঠিতে জানানো হয়েছে যে Demographic Data Update in Aadhaar এর অনুমতি দেওয়া হয়েছে ৷ সেন্টারের সঞ্চালক ও আধার ব্যবহারকারীর পরিচয় ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মণির মাধ্যমে করা হবে ৷
UIDAI জানিয়েছে এর জন্য জুনের শেষে সিস্টেম তৈরি হয়ে যাবে ৷ CSC থেকে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করা যাবে ৷ পাশাপাশি ঠিকানাও আপডেট করা যাবে ৷ এর জন্য সেন্টার সঞ্চালককে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জমা দিতে হবে, যা তিন মাসের বেশি পুরনো হলে চলবে না ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন যে CSC-কে UIDAI এর নির্দেশ মেনে কাজ করতে হবে ৷ তিনি আরও বলেন এর জন্য গ্রামীণ এলাকায় নাগরিকরা বাড়ির কাছে আধার সেবা পাবেন এবার সহজেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আধার কার্ড আপডেট নিয়ে UIDAI এর নতুন নির্দেশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement