advertisement

এবার ATM কার্ডের বাতিল হওয়ার পালা!

Last Updated:

নোট বাতিলের পর ক্যাশলেস অর্থনীতিতেই জোর দিচ্ছে কেন্দ্র ৷ কড়কড়ে একশো-পাঁচশো-হাজারের নোটের তাড়ার বদলে এখন ভরসা প্লাস্টিক মানি অর্থাৎ ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ড ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর ক্যাশলেস অর্থনীতিতেই জোর দিচ্ছে কেন্দ্র ৷ কড়কড়ে একশো-পাঁচশো-হাজারের নোটের তাড়ার বদলে এখন ভরসা প্লাস্টিক মানি অর্থাৎ ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ড ৷ ই-ওয়ালেটের সামনে এখন চামড়ার স্টাইলিশ পার্স, মানিব্যাগ গুরুত্ব হারাচ্ছে ৷ কিন্তু খুব তাড়াতাড়িই এই বাতিলের খাতায় নাম লেখাতে চলেছে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ড ৷
ক্যাশলেস অর্থনীতিতে ডেবিট-ক্রেডিট-এটিএম কার্ডই মূল লেনদেনের মাধ্যম ৷ কিন্তু এবার এটাও বাতিল হল লেনদেন হবে কীভাবে? নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্ত জানাচ্ছেন, আর মাত্র কয়েক বছর তার মধ্যেই অবলুপ্তির পথে হাঁটবে এই প্লাষ্টিক মানি ৷ ভবিষ্যতে পেমেন্ট করতে দরকার শুধু গ্রাহকের আঙুলের ছাপ ৷
নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্তের মতে, ২০২০ সালের মধ্যে ক্যাশলেস অর্থনীতি পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ৷ মাত্র কয়েক সেকেন্ডে আঙুলের ছাপেই কেল্লাফতে ৷
advertisement
advertisement
এর জন্য দরকার হবে আধার কার্ড অ্যাপের ৷ এমনকী এই অ্যাপ ব্যবহার করতে লাগবে না কোনও স্মার্টফোন অথবা ইন্টারনেট ৷ আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করতে হবে ৷ তবে যার কাছে পেমেন্ট করবেন তার কাছে স্মার্টফোন, নতুন এই অ্যাপ ও বায়োমেট্রিক স্ক্যানার অথবা ফিঙ্গারপ্রিন্ট সেনসর ফোন থাকবে ৷
advertisement
BHIM
এই অ্যাপটি আসলে একটি ব্যাক এন্ড অপারেশন যা যে কোনও ব্যাঙ্ক ব্যবহার করা যেতে পারে ৷ এই মুহূর্তে কেবল আইডিএফসি এই অ্যাপটি জারি করেছে ৷ সবচেয়ে প্রথমে অন্ধ্রপ্রদেশে লঞ্চ করা হয় ৷ যার নাম ‘আইডিএফসি আধার অ্যাপ’ ৷
এছাড়াও দেশের মানুষকে ই-ট্রান্সেকশনে উৎসাহিত করার জন্য সম্প্রতি ভীম’ (Bharat Interface for Money) অ্যাপ লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ অ্যাপটি ডাউনলোডের পর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিষ্টার করে UPI পিন নম্বর দিতে হবে ৷ এরপর মোবাইল নম্বরটিই পেমেন্ট অ্যাড্রেস হিসেবে কাজ করবে ৷ এই BHIM অ্যাপ থাকলে পেমেন্টের জন্য কোনও ই-ওয়ালেট বা প্লাস্টিক কার্ডের প্রয়োজন হবে না ৷ অতএব BHIM-এর ঘুষিতেই বাতিল হতে চলেছে ATM কার্ড ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ATM কার্ডের বাতিল হওয়ার পালা!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement