advertisement

ভোট নয়, ভোটের মূল্যের উপরই নির্ভর করছে রাষ্ট্রপতি নির্বাচন

Last Updated:

ভোট নয়, ভোটের মূল্যের উপরই নির্ভর করছে রাষ্ট্রপতি নির্বাচন

 #নয়াদিল্লি: রাত পোহালেই শুরু রাষ্ট্রপতি নির্বাচন ৷ রাইসিনা হিলসে প্রণব মুখোপাধ্যায়ের পর কে পা রাখবেন, সেই প্রশ্নের এবার উত্তর মেলার পালা ৷ শাসক ও বিরোধী তৈরি দু’পক্ষই ৷ রাষ্ট্রপতি নির্বাচনে দৌড়ের শেষ ল্যাপে দুই দলিত প্রার্থী, NDA পদপ্রার্থী রামনাথ কোবিন্দ এবং বিরোধীদের প্রার্থী প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার ৷
অন্যান্য নির্বাচনের থেকে রাষ্ট্রপতি নির্বাচন একদম আলাদা ৷ বেশি সংখ্যক ভোটের উপর নয়, বেশি মূল্যের ভোটের উপর নির্ভর করে রাষ্ট্রপতি নির্বাচন ৷ পাটিগণিতের একটি অঙ্কতেই লুকিয়ে আছে রাষ্ট্রপতি নির্বাচনের ধাঁধাঁ ৷
দেশের নাগরিকদের প্রতিনিধি হিসেবে নিজের ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন সাংসদ ও বিধায়কেরা ৷ কজন সাংসদ বা বিধায়কের ভোট রাষ্ট্রপতি পদপ্রার্থী পেলেন তার উপরে নয় ফলাফল নির্ভর করবে কে কত মূল্যের ভোট পেলেন ৷ কিন্তু ভোটের মূল্য নির্ধারিত হয় কিভাবে?
advertisement
advertisement
এই প্রশ্নের উত্তরের আগে আসুন জেনে নিন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা কত? ভারতের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত বিধানসভার নির্বাচিত সদস্যরাই কে রাষ্ট্রপতি পদে বসবেন সেই নির্ধারক ভোট প্রদান করে ৷ এই হিসেবে ভারতে মোট ভোটার সংখ্যা ৪১২০ ৷ এরমধ্যে লোকসভার সদস্য মানে সাংসদ ৫৪৩ জন আর রাজ্যসভার নির্বাচিত সদস্য ২৩৩ জন ৷ এছাড়াও বিধায়ক সংখ্যা মিলিয়ে এবারে নির্বাচনে ভোটার সংখ্যা ৪৮৯৬ জন ৷
advertisement
এবার আসা যাক ভোটের মূল্যে ৷ কোন রাজ্যের বিধায়কের ভোটমূল্য নির্ভর করে সেই রাজ্যের জনসংখ্যার উপর ৷ সেই রাজ্যের জনসংখ্যাকে বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে, সেটাই ওই রাজ্যের বিধায়কের ভোটের মূল্য ৷ তবে এক্ষেত্রে একটি পূর্বনির্ধারিত নিয়ম রয়েছে ৷
১৯৭১ সালের জনগণনা অনুযায়ী প্রতিটি রাজ্যের জনসংখ্যা যা ছিল, সেই সংখ্যাকেই এখনও রাজ্যের জনসংখ্যা হিসেবে ধরে নির্বাচিত বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করা হয় ৷ শুধু এ বছরই নয় ২০২৬ সাল পর্যন্ত এই পন্থায় চলবে রাষ্ট্রপতি নির্বাচন ৷
advertisement
এই হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ১২ হাজার ১১ জন ৷ তাই নির্বাচিত ২৯৪ জন বিধায়কের সংখ্যা দিয়ে জনসংখ্যাকে ভাগ করলে পশ্চিমবঙ্গের প্রতি বিধায়কের ভোটমূল্য ১৫১ ৷
ramnath kovind vs meira kumar
এবার আসা যায়, সাংসদদের ভোটমূল্যে ৷ বিধায়কদের মোট ভোটের মূল্যের সমান হতে হবে সাংসদদের মোট ভোটমূল্য ৷ সাংসদদের মোট ভোটমূল্যকে দেশের মোট সাংসদ সংখ্যা দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে প্রতি সাংসদের ভোটের মূল্য ৷
advertisement
দেশের সমস্ত বিধায়কদের মোট ভোটমূল্য হল ৫ লক্ষ ৪৯ হাজার ৪৭৪ ৷ সাংসদদের মোট ভোটের মূল্যও এটি ধরে এগিয়ে নিয়ে যাওয়া হয় ভোট অঙ্ক ৷ দেশে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদ সংখ্যা ৭৭৬ ৷ কিন্তু ৫, ৪৯,৪৭৪ কে ৭৭৬ দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যায় আসে না ৷ তাই সবচেয়ে কাছের পূর্ণসংখ্যা হিসেবে একটি সাংসদের মোট ভোটমূল্য ধরে নেওয়া হয় ৭০৮ ৷
advertisement
রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে বিধায়কদের ভোটমূল্যে যেমন ওঠাপড়া রয়েছে, সাংসদের ক্ষেত্রে তেমন কোনও ব্যাপার নেই ৷ তাই বিধায়কদের থেকে সাংসদদের ভোট একটু বেশি গুরুত্বপূর্ণ ৷ রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী যত বেশি সাংসদদের সমর্থন পাবেন তাঁর জয়ী হওয়ার সুযোগ তত বেশি ৷
রাইসিনা হিলসের দখল নিতে দরকার ৫০ শতাংশের বেশি ভোট ৷ সাংসদ ও বিধায়কদের ভোট মেলালে মোট ভোটমূল্য দাঁড়ায় ১০ লক্ষ ৯৮ হাজার ৭৮২ ৷ অর্থাৎ জিততে হলে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দরকার ৫লক্ষ ৪৯ হাজার ৪৪২ মূল্যের ভোট ৷ রামনাথ কোবিন্দ এবং মীরা কুমার দু’জনেরই মধ্যে যে এই লক্ষ্যমাত্রা ছোঁবেন, আগামী পাঁচ বছর রাইসিনা হিলসে চলবে তাঁরই রাজত্ব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোট নয়, ভোটের মূল্যের উপরই নির্ভর করছে রাষ্ট্রপতি নির্বাচন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement