advertisement

মহিলাদের উত্যক্ত করলেই এবার লাল-কার্ড ধরাবে পুলিশ ! অপরাধের পুনরাবৃত্তিতে কঠোর শাস্তি

Last Updated:
#নয়ডা: যোগীর রাজ্যে ক্রমশই বাড়ছে মহিলাদের প্রতি হিংসা । এবার তার বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের । মহিলাদের হেনস্থার ঘটনা রুখতে অভিনব পদক্ষেপ নিয়েছে নয়ডা পুলিশ ।
যোগী সরকারের সময়ই তৈরি হয়েছিল অ্যান্টি রোমিও স্কোয়াড। এবার এই স্কোয়াডের সঙ্গে হাত মিলিয়েই নয়ডা পুলিশের তরফে তৈরি করা হয়েছে লাল কার্ড । রাস্তাঘাটে মহিলাদের উত্যক্ত করলে সতর্ক করার জন্য দেওয়া হবে লাল কার্ড । তবে দ্বিতীয়বার এহেন ঘটনার পুনরাবৃত্তি হলেই সোজা জেল হবে, এমনই নিদান দিয়েছে নয়ডা পুলিশ ।
advertisement
red-card
advertisement
গৌতম বুদ্ধ নগর থানার এসপি বিনীত জয়সওয়াল জানিয়েছেন এইক কঠোর সতর্কবার্তা হিসেবেই কাজ করবে এই লাল কার্ড । এই কার্ডে অপরাধীর সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে ও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলেই কঠোর শাস্তি দেওয়া হবে তাঁদের।
এছাড়াও, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের থেকেও এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে। তৈরি করা হবে পুলিশ অফিসারদের বিশেষ দলও ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহিলাদের উত্যক্ত করলেই এবার লাল-কার্ড ধরাবে পুলিশ ! অপরাধের পুনরাবৃত্তিতে কঠোর শাস্তি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement