advertisement

‘রাফাল চুক্তি নিয়ে আসল সত্য প্রকাশ্যে আসবেই, মোদিকে কেউ বাঁচাতে পারবে না’: রাহুল গান্ধি

Last Updated:
#নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হয়েছে অলোক ভার্মাকে ৷ সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেয়েছে কেন্দ্র ৷ সুপ্রিম রায়ের জেরেই লোকসভা নির্বাচনে মোদির ধরাশায়ী হওয়ার ইঙ্গিত পাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির দাবি, ‘১৯-র নির্বাচনে কেউ বাঁচাতে পারবে না মোদিকে ৷ তাঁর হার নিশ্চিত ৷’
রাহুল আরও বলেন, ‘রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করেছিলেন অলোক ভার্মা ৷ এতে কেন্দ্রের অন্দরের তথ্য ফাঁস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল ৷ যার জেরেই রাত ১টায় তড়িঘড়ি অলোক ভার্মাকে সরিয়ে দেওয়া হয় তাঁর পদ থেকে ৷ কিন্তু এভাবে মোদি সরকারের কারচুপি চাপা থাকবে না ৷’
advertisement
advertisement
ফের সিবিআই ডিরেক্টর পদের দায়িত্ব সামলাবেন অলোক ভার্মা ৷ দেশের সাধারণ জনগণের থেকে ৩০ হাজার কোটি টাকা নিয়ে রীতিমত নয়ছয় করেছেন নরেন্দ্র মোদি ৷ এমনটাই দাবি রাহুলের ৷ তাই অলোক ভার্মার পুনর্বহালে তাই আশার আলো দেখছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, ‘সত্য সামনে আসবেই ৷ প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার রেহাই পাবেন না ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘রাফাল চুক্তি নিয়ে আসল সত্য প্রকাশ্যে আসবেই, মোদিকে কেউ বাঁচাতে পারবে না’: রাহুল গান্ধি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement