advertisement

দিনের পর দিন ধর্ষণের শিকার দলিতরা, বিচারের অভাবে শাস্তি হয় না অপরাধীদের

Last Updated:

নির্ভয়া ধর্ষণকাণ্ডে গর্জে উঠেছিল গোটা দেশ৷ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিল দিল্লিবাসী ৷ কিন্তু দলিত মেয়েদের ধর্ষণের ঘটনায় প্রতিবাদ হয় না৷

#নয়াদিল্লি: নির্ভয়া ধর্ষণকাণ্ডে গর্জে উঠেছিল গোটা দেশ ৷ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন দিল্লিবাসী ৷ কিন্তু দলিত মেয়েদের ধর্ষণের ঘটনায় প্রতিবাদ হয় না ৷ মোমবাতি মিছিলেও কেউ হাঁটেন না ৷ অথচ নির্ভয়াকাণ্ডের মত ঘটনা ঘটে চলেছে প্রতিদিন ৷ সমাজের তথাকথিত উচ্চশ্রেণীর মানুষের লোভ লালসার শিকার হচ্ছেন দলিতরা ৷ সমাজে দলিতদের পরিস্থিতি ভয়াবহ ৷
সম্প্রতি এই বিষয়টি নিয়েই মুখ খোলেন কৌশাল দেবী ৷ যিনি ‘দলিত স্ত্রী শক্তি ’ এনজিও-র এক সমাজসেবী ৷ রাধাবাই গুলাবরাও আম্বেলকারের ধর্ষণ কাণ্ডে মুখ খোলেন তিনি ৷ তবে, রাধাবাই কোনও সেলেব নন৷ মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি৷ সমাজে তথাকথিত নিচু শ্রেণীর রাধাবাই৷ তাই তার ধর্ষণের ঘটনায় কোনও প্রতিবাদ হয়নি৷ কেটে গিয়েছে নয় মাস ৷ কিন্তু আজও বহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা ৷ কবে শাস্তি মিলবে ? আদৌ শাস্তি মিলবে কি না ৷ সে বিষয়েও কোনও তথ্য কারোর কাছে নেই ৷ এমনকী, পুলিশও তার অভিযোগ নিতে অস্বীকার করে ৷ সমাজের এক কোণে ঘরে আজ বন্দি রাধাবাই ৷
advertisement
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)-র সমীক্ষা বলছে, দলিতদের সঙ্গে হওয়া অন্যায় দিনকে দিন বেড়ে চলেছে ৷ গত ১০ বছরের অপরাধের পরিমাণ প্রায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে ৷ ২০১৬ সালে ৪০,৮০১টি দলিতদের সঙ্গে হওয়া ঘটনা নথিভুক্ত হয়েছে ৷
advertisement
আন্তর্জাতিক নারী দিবসও তাদের কাছে সাদামাটা অন্য পাঁচটা দিনের মতই ৷ আতঙ্কে কাটে তাদের দিনের পর দিন ৷ কিন্তু তারপরও কোনও মিডিয়া কভারেজ নেই ৷ নেই কোনও পুলিশি হস্তক্ষেপ ৷ কবে এই সমস্যার সমাধান হবে ? আদৌ কি হবে ? সেই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিনের পর দিন ধর্ষণের শিকার দলিতরা, বিচারের অভাবে শাস্তি হয় না অপরাধীদের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement