advertisement

নিসর্গের হাত থেকে বেঁচে গেল মুম্বই, রাতভর বৃষ্টির পূর্বাভাস বাণিজ্যনগরীতে

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে ৷ সারা রাত মুম্বইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷

#মুম্বই: শক্তিক্ষয় করল নিসর্গ ৷ এবারের মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচে গেল বাণিজ্যনগরী মুম্বই ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ ঘণ্টার মধ্যে নিসর্গের তাণ্ডব একেবারে শেষ হবে ৷ ইতিমধ্যেই মুম্বইয়ের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে ৷ সারা রাত মুম্বইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, মুম্বই-মহারাষ্ট্র জুড়ে কম-বেশি তাণ্ডব চালানোর পর শক্তিক্ষয় হয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিসর্গ৷ পূর্বাভাস অনুযায়ী, বিকেল ও সন্ধে গড়ালে নিসর্গের তেজ আরও কমবে ৷ তবে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া চলবে মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে ৷
বুধবার দুপুর ঠিক আড়াইটে নাগাদ ভূমিভাগে আছড়ে পড়ে সাইক্লোন 'নিসর্গ' । মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে  শুরু হয় প্রবল তাণ্ডবলীলা । আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে  আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিসর্গের হাত থেকে বেঁচে গেল মুম্বই, রাতভর বৃষ্টির পূর্বাভাস বাণিজ্যনগরীতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement