advertisement

FM Nirmala Sitharaman EXCLUSIVE: করের বোঝা কমাতেই বেসরকারিকরণের দাওয়াই, দাবি অর্থমন্ত্রীর

Last Updated:

বাজেট ঘোষণার পর নিউজ ১৮ নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকেই প্রথম সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

#দিল্লি: আমজনতার উপরে করের বোঝা কমাতেই বেসরকারিকরণের পথে হাঁটতে বাধ্য হয়েছে সরকার৷ CNN News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তাঁর যুক্তি, এই মুহূর্তে আর্থিক বৃদ্ধিকে পিছিয়ে দেওয়ার কোনও মানেই হয় না৷
বাজেট ঘোষণার পর নিউজ ১৮ নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকেই প্রথম সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাজেটের বিভিন্ন ঘোষণা নিয়ে সব প্রশ্নের উত্তর দেন নির্মলা সীতারমণ৷
এ বছরের বাজেটে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল আনেননি নির্মলা৷ ফলে আমজনতা যথেষ্ট হতাশ৷ বাজারকে চাঙ্গা করতে মূলধনী খরচের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৫ লক্ষ ৫৪ হাজার কোটি রেখেছেন নির্মলা৷ বেসরকারিকরণের পিছনে এটিও অন্যতম কারণ৷ খরচ করতে গেলে সরকারের হাতে টাকার প্রয়োজন৷ সেই প্রয়োজন মেটাতে বেসরকারিকরণ ছাড়া সরকারের সামনে অন্য পথ খোলা নেই বলে কার্যত স্বীকার করে নিয়েছেন অর্থমন্ত্রী৷
advertisement
advertisement
দেশের মানুষ এই বাজেটকে ইতিবাচক ভাবে গ্রহণ করবে বলেই আশাবাদী নির্মলা৷ তিনি বলেছেন, 'আমরা আশাবাদী যে এই বাজেটের উদ্দেশ্যে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন৷ আমাদের চাই দেশবাসী এই বাজেটকে সাদরে গ্রহণ করুন৷'
advertisement
কেন্দ্রীয় বাজেটে চলতি অর্থবর্ষে দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি বিমা সংস্থার বিলগ্নীকরণের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ পাশাপাশি বিপিসিএল, CONCOR, এয়ার ইন্ডিয়া, পবন হংস সহ যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণের ঘোষণ সরকার করেছিল, তা চলতি অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্মলা৷ বাজারে আসবে এলআইসি-র আইপিও৷ ২০২২ অর্থবর্ষে বিলগ্নীকরণের মাধ্যমে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ বিলগ্নীকরণের জন্য নতুন সংস্থার তালিকাও তৈরি করা হবে৷ বিক্রি করা হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার উদ্বৃত্ত ও অব্যবহৃত জমি৷ কেন্দ্রের এই মনোভাবের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতাদের কটাক্ষ, দেশকেই বিক্রি করে দিচ্ছে সরকার৷ যদিও সেই অভিযোগ খারিজ করে সরকারের সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে, তা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
FM Nirmala Sitharaman EXCLUSIVE: করের বোঝা কমাতেই বেসরকারিকরণের দাওয়াই, দাবি অর্থমন্ত্রীর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement